News Flash

  • Home
  • দেশ
  • ‘কে শাহরুখ খান? কেউ অপরাধ করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করুন, আমরা ব্যবস্থা নেব’, ‘পাঠান’ বিতর্কে অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব
Image

‘কে শাহরুখ খান? কেউ অপরাধ করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করুন, আমরা ব্যবস্থা নেব’, ‘পাঠান’ বিতর্কে অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব

গুয়াহাটি, ২১ জানুয়ারি (হি.স.) : ‘কে শাহরুখ খান? পাঠান সম্পর্কে আমি কিছুই জানি না। কেউ অপরাধ করলে, সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করলে আমরা ব্যবস্থা নেব’, ‘পাঠান’ বিতর্কে মুখ খুলে বলেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। গুয়াহাটিতে বজরং দলের কর্মীদের সাম্প্রতিক বিক্ষোভ সম্পর্কিত সাংবাদিক সম্মেলনে এক প্রশ্নের জবাব এভাবেই দিয়েছেন মুখ্যমন্ত্রী।

ভারতের অন্য রাজ্যের সঙ্গে সংগতি রেখে অসমেও ‘বয়কট পাঠান’ কার্যক্রম চালিয়েছে হিন্দুত্ববাদী সংগঠন এবং বজরং দল। এরই পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘কেউ কিছু অপরাধ করে থাকে, তা-হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করতে দিন এবং আমরা ব্যবস্থা নেব। উদ্বেগের বিষয়ে শাহরুখ খান আমাকে ফোন করেননি,’ যোগ করেন তিনি। তিনি বলেন, ‘তাছাড়া এখন পর্যন্ত কোনও সিনেমা হলের মালিক বা সিনেমার প্রোডাকশন হাউস কেউই কোনও অভিযোগ তুলেননি।’ ড. শর্মা আরও বলেন, ৮-১০ দিনের মধ্যে বলিউডের কেউ কোনও প্রকল্প বা কাজের সাথে জড়িত ব্যক্তি তাঁকে ফোন করলে কিংবা শাহরুখ খান যদি তাঁকে ফোন করেন, তা-হলে অবশ্যই বিষয়টি তিনি দেখবেন।

মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘শাহরুখ খানকে নিয়ে আমাদের কেন ভাবতে হবে? আমাদের রাজ্যে উদ্বেগের অনেক কিছু রয়েছে, সে সব নিয়ে ভাবতে দিন। আমাদের অসমিয়া সিনেমা ‘ড. বেজবরুয়া’-কে নিয়ে ভাবা উচিত৷ এই সিনেমাটি আমাদের সকলের দেখা উচিত৷’

হিমন্তবিশ্বের দাবি, তিনি শাহরুখ খান অভিনীত ‘পাঠান’ দেখতে যাবেন। প্রশ্নকর্তা সাংবাদিককে তাঁর পরামর্শ, ‘আপনি যদি দেখতে চান, তবে যান এবং দেখুন, আপনি সম্পূর্ণ নিরাপত্তা পাবেন।’
উল্লেখ্য, গতকাল ২০ জানুয়ারি বজরং দলের কার্যকর্তারা নারেঙ্গির এলজি টাওয়ারে ঢুকে আসন্ন সিনেমা ‘পাঠান’-এর প্রচার-পোস্টার টেনে নামিয়ে দিয়ে সেগুলিতে অগ্ন্যুৎপাত করেছিলেন। বজরং দল হুঁশিয়ারি দিয়েছে, ‘পাঠান’ সিনেমাকে অসমে প্রদর্শন করতে দেবে না। প্রসঙ্গত, এ মাসের শেষের দিকে ‘পাঠান’ রাজ্যের কোনও সিনেমা হল-এ মুক্তি পাওয়ার কথা।

Releated Posts

‘ভারতে প্রধানমন্ত্রী ঠিক করেন জনগণই’, ওয়েইসির ‘তরুণ প্রধানমন্ত্রী’ মন্তব্যে রাজনৈতিক তরজা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসির “দেশের প্রধানমন্ত্রী একজন তরুণ হওয়া উচিত” মন্তব্যকে ঘিরে রবিবার রাজনৈতিক…

ByByNews Desk Jul 26, 2026

ভারতের জ্বালানি রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বায়োফুয়েল: হরদীপ সিং পুরী

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বায়োফুয়েল মিশন, গ্রিন হাইড্রোজেন মিশন এবং ‘সমুদ্র মন্থন’-এর মতো রূপান্তরমূলক উদ্যোগ ভারতকে জ্বালানি ক্ষেত্রে…

ByByNews Desk Jul 26, 2026

রাহুলের চিঠিকে ঘিরে বিজেপি-কংগ্রেসের তরজা, ছাত্র আন্দোলনে পুলিশি পদক্ষেপে জবাবদিহির দাবি

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): নিট প্রশ্নফাঁস এবং অন্যান্য পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে আন্দোলনরত ছাত্রদের বিরুদ্ধে দিল্লি পুলিশের পদক্ষেপ নিয়ে…

ByByNews Desk Jul 26, 2026

‘হর ঘর তিরঙ্গা’কে আবারও জনআন্দোলনে পরিণত করার আহ্বান প্রধানমন্ত্রীর, স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ স্মরণের বার্তা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): স্বাধীনতা দিবসকে সামনে রেখে দেশবাসীর প্রতি ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে উৎসাহের সঙ্গে অংশ নেওয়ার…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top