News Flash

  • Home
  • দেশ
  • ভবিষ্যতে দেশের অর্থনীতির ভীত হয়ে উঠবে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবন : জিতেন্দ্র সিং
Image

ভবিষ্যতে দেশের অর্থনীতির ভীত হয়ে উঠবে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবন : জিতেন্দ্র সিং

ভোপাল, ২১ জানুয়ারি (হি.স.): ভবিষ্যতে দেশের অর্থনীতির ভীত হয়ে উঠবে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবন। শনিবার মধ্যপ্রদেশের ভোপালে আয়োজিত অষ্টম ভারত আন্তর্জাতিক বিজ্ঞান উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেছেন বিজ্ঞান ও প্রযুক্তি এবং আর্থ সায়েন্সের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ড. জিতেন্দ্র সিং। ভোপালের মৌলানা আজাদ ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজিতে চার দিনব্যাপী এই বিজ্ঞান উৎসবের আয়োজন করা হয়েছে। উৎসবে আট হাজারের বেশি বিজ্ঞানী, শিক্ষক, গবেষক ও শিক্ষার্থী অংশ নিচ্ছেন।

জিতেন্দ্র সিং এদিন বলেছেন, আমাদের দেশে প্রতিভার কোন অভাব ছিল না। মানুষের সামর্থ্য ও আবেগও কম ছিল না, তখন হয়তো তেমন অনুকূল পরিবেশ ছিল না কিন্তু এখন পরিবেশ বদলে গিয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার শুধু বৈজ্ঞানিক কর্মসূচি ও পরিকল্পনাকেই উৎসাহিত করছে না, নতুন নতুন পরীক্ষা-নিরীক্ষার প্রচারও করছে।

Releated Posts

ভারতের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করার অধিকার পাকিস্তানের নেই, সন্ত্রাসে মদতই তাদের রাষ্ট্রনীতি: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ১৭ জুলাই(আইএএনএস): সীমান্ত-পার সন্ত্রাসবাদে পাকিস্তানের মদত ও পৃষ্ঠপোষকতার বিরুদ্ধে ফের সরব হল ভারত। শুক্রবার নিয়মিত সাংবাদিক বৈঠকে…

ByByTaniya Chakraborty Jul 17, 2026

রাম মন্দির অনুদান কেলেঙ্কারি থেকে নজর ঘোরাতেই জওহর বিশ্ববিদ্যালয়ে বুলডোজার অভিযান: যোগী সরকারকে কংগ্রেসের নিশানা

লখনউ, ১৭ জুলাই (আইএএনএস) : রামপুরের মোহাম্মদ আলি জওহর বিশ্ববিদ্যালয়ের ৪০টি ভবনের মধ্যে ৩৮টি ভেঙে ফেলার প্রস্তাবকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Jul 17, 2026

মধ্যপ্রদেশের ১৩টি পুনর্নির্মিত রেলস্টেশনের ভার্চুয়াল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদি

ভোপাল, ১৭ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের রেলযাত্রীদের জন্য আধুনিক পরিষেবা ও উন্নত সুযোগ-সুবিধার নতুন দিগন্ত খুলতে চলেছে। শুক্রবার ভিডিও…

ByByTaniya Chakraborty Jul 17, 2026

ডিলিমিটেশন ও মহিলা সংরক্ষণ নিয়ে বিরোধীদের ‘দ্বিচারিতা’ ফের প্রকাশ্যে আসবে: গজেন্দ্র সিং শেখাওয়াত

জোধপুর, ১৭ জুলাই (আইএএনএস): সংসদের বর্ষাকালীন অধিবেশনের আগে বিরোধী দলগুলির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটনমন্ত্রী…

ByByTaniya Chakraborty Jul 17, 2026
Scroll to Top