News Flash

  • Home
  • প্রধান খবর
  • মেয়েদের বিয়ের বয়স বাড়ানর সিদ্ধান্ত নিতে আরও সময় চায় সংসদীয় কমিটি
Image

মেয়েদের বিয়ের বয়স বাড়ানর সিদ্ধান্ত নিতে আরও সময় চায় সংসদীয় কমিটি

নয়াদিল্লি, ২০ জানুয়ারি (হি. স.) : মেয়েদের বিয়ের বয়স বাড়ানোর সিদ্ধান্ত নিতে আরও সময় চায় সংসদীয় কমিটি । মেয়েদের বিয়ের ন্যুনতম বয়স ১৮ থেকে বাড়িয়ে ২১ করার জন্য সরকারি উদ্যোগে নিয়ে আসা বিল নিয়ে বিশ্লেষণে বসা সংসদীয় স্থায়ী কমিটি আরও তিন মাস সময় চাইছে সরকারের থেকে৷

বিজেপি সাংসদ বিবেক ঠাকুরের নেতৃত্বাধীন ‘শিক্ষা-মহিলা-শিশু-যুব এবং ক্রীড়া’- বিষয়ক কমিটির মেয়াদ শেষ হওয়ার কথা ২৪ জানুয়ারি৷ এই কদিনের মধ্যে তারা এত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কাটাছেঁড়া এবং বিশ্লেষণের কাজ শেষ করতে পারবেন না বলেই সংসদীয় কমিটির মেয়াদ বৃদ্ধির অনুরোধ করা হচ্ছে রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড়ের কাছে, এমনই দাবি করা হয়েছে সংসদীয় সূত্রে৷

উল্লেখ্য, ২০২১ সালের শীতকালীন অধিবেশনের শুরুতেই সংসদে পেশ করা হয়েছিল ‘প্রোহিবিশন অফ চাইল্ড ম্যারেজ (এমেন্ডমেন্ড) বিল’, যেখানে দেশের বিবাহযোগ্যা মেয়েদের বিয়ের বয়েস ১৮ থেকে বাড়িয়ে ২১ করার প্রস্তাব রাখা হয়েছিল৷ সংসদে এই বিল পেশের সঙ্গে সঙ্গেই বিরোধী শিবিরের তরফে এই বিলের তীব্র বিরোধিতা করা হয় এবং দাবি করা হয় বিলটিকে ‘স্ক্রুটিনি’র জন্য সংসদীয় স্থায়ী কমিটির কাছে পাঠানো হোক৷ সরকারপক্ষ এই দাবি মেনে নেয়, প্রত্যাহার করা হয় বিল, পাঠানো হয় সংসদীয় স্থায়ী কমিটির কাছে৷ এর পরেই শুরু হয় বিশ্লেষণের কাজ৷

নয়াদিল্লিতে সরকারি সূত্রের দাবি, ইতিমধ্যেই কমিটির সদস্যরা কথা বলেছেন বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রকের শীর্ষ আধকারিকদের সঙ্গে৷ একই সঙ্গে তাঁরা বিষয়টি নিয়ে আলোচনা করেছেন বিভিন্ন নারী ও শিশু কল্যাণকারী সংস্থার সঙ্গেও৷ পাশাপাশি আলোচনা করা হয়েছে দেশের বিশেষজ্ঞ চিকিত্‍সকদের সঙ্গেও৷

Releated Posts

শ্রীনগর বিমানবন্দরে পার্কিংয়ের সময় খুঁটিতে ধাক্কা ইন্ডিগোর বিমানের, নিরাপদ যাত্রী-ক্রু

শ্রীনগর, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): শ্রীনগর আন্তর্জাতিক বিমানবন্দরে পার্কিংয়ের সময় ভিজ্যুয়াল ডকিং গাইডেন্স সিস্টেম-এর একটি খুঁটির সঙ্গে ধাক্কা লাগল…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

কেরলে তদন্তের পরিধি বাড়াচ্ছে সতীশন সরকার, নজরে বিজয়ন জমানার একের পর এক সিদ্ধান্ত

তিরুবনন্তপুরম, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): কেরলের নতুন ভি.ডি. সতীশন সরকার প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সরকারের আমলের বিভিন্ন সিদ্ধান্ত ও…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

পবিত্র জন্মাষ্টমী সকলের জীবনে ইতিবাচক শক্তি ও সমৃদ্ধি বয়ে আনুক: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): পবিত্র জন্মাষ্টমী উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার সামাজিক মাধ্যমে শুভেচ্ছাবার্তায়…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

মহাকাশ অভিযানে আরও এক ধাপ এগোল ভারত, ইসরো-র ইওএস-০৫ উৎক্ষেপণে কেন্দ্রীয় মন্ত্রীদের উচ্ছ্বাস

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহাকাশ গবেষণায় ভারতের সক্ষমতা আরও এক ধাপ বাড়ল। ভূসমকালীন কক্ষপথ থেকে ভারতের প্রথম ইমেজিং…

ByByTaniya Chakraborty Sep 4, 2026
Scroll to Top