News Flash

  • Home
  • খেলা
  • কৈলাশহরে অনূর্ধ্ব ১৩ ক্রিকেট সিয়ামের দাপটে জয়ী টিলাবাজার
Image

কৈলাশহরে অনূর্ধ্ব ১৩ ক্রিকেট সিয়ামের দাপটে জয়ী টিলাবাজার

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা,২০ জানুয়ারি।। বল হাতে বিধ্বংসী সিয়াম উদ্দিন। সিয়ামের আগুন ঝরানো বোলিংয়ে তাসের ঘরের মতো ভেঙ্গে পড়লো নবজাগ্রত ক্লাব। অনায়াসেই কার্যত জয় পেলো টিলাবাজার প্লে সেন্টার। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত অনূর্ধ্ব-‌১৩ ক্রিকেটে। আর কে আই মাঠে অনুষ্ঠিত ম্যাচে টিলাবাজার প্লে সেন্টার ১০ উইকেটে পরাজিত করে নবজাগ্রত সঙ্ঘকে। শুক্রবার সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে সিয়ামের বোলিং তান্ডবের সামনে মাত্র ২৭ রানে গুটিয়ে যায় নবজাগ্রত ক্লাব। কার্যত একপ্রকার স্ট্রিম রোলার চাপায় সিয়াম বিপক্ষের ব্যাটসম্যানদের উপর। নবজাগ্রত ক্লাবের পক্ষে জিল্লো রহমান ১৮ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ১৯ রান করে। দলের ৬ জন ব্যাটসম্যান কোনও রান করতে পারেনি।টিলাহাজার প্লে সেন্টারের পক্ষে সিয়াম উদ্দিন (‌৬/‌৭) এবং অনিক দাস (‌২/‌১৭) সফল বোলার। জবাবে খেলতে নেমে টিলাবাজার প্লে সেন্টার ৪.‌১ ওভারে কোনও উইকেট না হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দল সর্বোচ্চ ১৪ রান পায় অতিরিক্ত খাতে। এছাড়া তৌহিদ মিঁয়া ১০ রান করে ১৯ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে।‌‌‌

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top