News Flash

  • Home
  • মুখ্য খবর
  • হিংসামুক্ত বিধানসভা নির্বাচন সম্পন্ন করার জন্য সমস্ত রাজনৈতিক দলের সহযোগিতা চেয়েছে কমিশন
Image

হিংসামুক্ত বিধানসভা নির্বাচন সম্পন্ন করার জন্য সমস্ত রাজনৈতিক দলের সহযোগিতা চেয়েছে কমিশন

আগরতলা, ২০ জানুয়ারি(হি. স.) : ত্রিপুরায় নির্বাচনের আদর্শ আচরণবিধি নিয়ে ৮টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছেন মুখ্য নির্বাচনী আধিকারিক কিরণ গিত্যে। হিংসামুক্ত বিধানসভা নির্বাচন সম্পন্ন করার জন্য সবার সহযোগিতা চেয়েছেন তিনি।

আজ পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসকের কনফারেন্স হলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে মুখ্য নির্বাচনী আধিকারিক জানান, ত্রিপুরার ৮টি জেলার নির্বাচন সংক্রান্ত সব ঘটনাই কমিশনের নজরে রয়েছে এবং এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে। কোন ধরণের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেই জন্য কমিশন সব ধরণের চেষ্টা অব্যাহত রেখেছে।

সাথে তিনি যোগ করেন, নির্বাচন ঘোষণার সঙ্গে সঙ্গে সারা ত্রিপুরায় আদর্শ আচরণবিধি চালু হয়েছে। আজ নির্বাচনের আদর্শ আচরণবিধি এবং অন্যান্য বিষয়ে আলোচনা করার জন্য ৮টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক হয়েছে।

তিনি জানান, আগামীকাল থেকেই নির্বাচনের পর্যবেক্ষকগণ রাজ্যে আসতে শুরু করবেন। প্রথম আসবেন ব্যয় সংক্রান্ত পর্যবেক্ষক। মুখ্য নির্বাচনী আধিকারিক জানান, গতকাল জিরানীয়ায় একটি অপ্রীতিকর ঘটনায় ইতিমধ্যেই ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। কমলপুরে অন্য আরেকটি ঘটনায় নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিন সাংবাদিক সম্মেলনে পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক দেবপ্রিয় বর্ধন, পুলিশ সুপার শঙ্কর দেবনাথ উপস্থিত ছিলেন।

Releated Posts

এসএএসসিআই প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা, পরিকাঠামো উন্নয়নে গতি বাড়ানোর নির্দেশ

আগরতলা, ৯ সেপ্টেম্বর:কেন্দ্রের মূলধনী বিনিয়োগের জন্য রাজ্যগুলিকে বিশেষ সহায়তা (এসএএসসিআই) প্রকল্পের আওতায় ত্রিপুরায় গুরুত্বপূর্ণ পরিকাঠামো উন্নয়নমূলক কাজ দ্রুত…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

এক রাতেই তিন দোকানে চুরি, ধর্মনগরের নিরাপত্তা নিয়ে তীব্র প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৯ সেপ্টেম্বর:এক রাতেই পরপর তিনটি দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ত্রিপুরার ধর্মনগরে। ব্যস্ত হরি…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

কাছাড়ে ৪৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, যৌথ অভিযানে আটক এক

শিলচর, ৮ সেপ্টেম্বর: আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল আসাম রাইফেলস। কাস্টমস বিভাগ এবং কাছাড় পুলিশের…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

নির্বাচনী ময়দানে মনোনয়নের ঢল, জমা পড়ল ১০,৯৫৮ মনোনয়নপত্র, চূড়ান্ত প্রার্থী ১০৯৩৬

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন নির্বাচনকে ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top