News Flash

  • Home
  • প্রধান খবর
  • ব্যাঙ্ক প্রতারণা মামলায় ভিডিওকন-কর্তা বেণুগোপাল ধুতকে জামিন দিল বম্বে হাই কোর্ট
Image

ব্যাঙ্ক প্রতারণা মামলায় ভিডিওকন-কর্তা বেণুগোপাল ধুতকে জামিন দিল বম্বে হাই কোর্ট

মুম্বই, ২০ জানুয়ারি (হি.স.) : আপাতত স্বস্তি পেলেন ভিডিয়োকন-কর্তা বেণুগোপাল ধুত। শুক্রবার তাঁকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে বম্বে হাই কোর্ট। ব্যাঙ্ক প্রতারণার অভিযোগে তাঁকে গত ২৬ ডিসেম্বর গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। জামিনের আর্জি জানিয়ে আগেই হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন এই শিল্পকর্তা। বেণুগোপালের অভিযোগ ছিল, তাঁকে নিয়ম মেনে গ্রেফতার করা হয়নি।

ধুতের আইনজীবীও হাই কোর্টকে জানান, তাঁর মক্কেল তদন্তে সব রকম সহযোগিতা করার পরেও সিবিআইয়ের তরফে আদালতে দাবি করা হয় যে, তিনি তদন্তে অসহযোগিতা করছেন। তদন্তকারী সংস্থার এই দাবিকে ‘মিথ্যা’ বলে উড়িয়ে দেন ধুতের আইনজীবী। বম্বে হাই কোর্টের বিচারপতি রেবতী মোহিতে দেরে এবং পিকে চহ্বাণের ডিভিশন বেঞ্চে ধুতের আইনজীবী সন্দীপ লাঢ্যা জানান, কোনও রকম আগাম নোটিস না দিয়েই ভিডিওকন-কর্তাকে গ্রেফতার করা হয়েছে। তাই এই গ্রেফতারিকে ‘অবৈধ’ বলে আদালতে সওয়াল করেন তিনি। সিবিআইয়ের কৌঁসুলি রাজা ঠাকরে ধুতের জামিনের আর্জির বিরোধিতা করেন। দু’পক্ষের বক্তব্য শুনে দুই বিচারপতি ভিডিয়োকন-কর্তাকে অন্তর্বর্তীকালীন জামিন দেওয়ার সিদ্ধান্ত নেন।
প্রসঙ্গত, আইসিআইসিআই ব্যাঙ্ক থেকে ৩ হাজার ২৫০ কোটি টাকার ঋণ নিয়ে প্রতারণার অভিযোগ ওঠে বেণুগোপালের বিরুদ্ধে। ওই কাণ্ডে আগেই ব্যাঙ্কের প্রাক্তন সিইও তথা এমডি চন্দা কোছরকে গ্রেফতার করেছিল সিবিআই। পাশাপাশি, চন্দার পাশাপাশি তাঁর স্বামী দীপক কোছরকেও গ্রেফতার করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। যদিও দীপককে তার আগেই গ্রেফতার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। গত ৯ জানুয়ারি এই মামলায় জামিন পান চন্দা। তার পরই জামিনের আর্জি জানিয়ে আদালতের দ্বারস্থ হন বেণুগোপাল।

Releated Posts

ভারতের সীমান্ত সুরক্ষায় অরুণাচল প্রদেশের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণন

ইটানগর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সীমান্ত সুরক্ষায় অরুণাচল প্রদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে মন্তব্য করেছেন উপরাষ্ট্রপতি…

ByByNews Desk Sep 9, 2026

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী রেজিস্ট্রার ও ফিনান্স অফিসার নিয়োগ রাজ্যপাল আর এন রবির

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজে গতি আনতে নতুন অস্থায়ী রেজিস্ট্রার ও ফিনান্স অফিসার নিয়োগ করলেন…

ByByNews Desk Sep 9, 2026

কোচবিহারে ৯০ লক্ষ টাকার সোনার বিস্কুটসহ যুবক গ্রেফতার

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার দিনহাটা থানার সাহেবগঞ্জ এলাকায় নিয়মিত নাকা চেকিংয়ের সময় ৬৮১ গ্রামেরও বেশি…

ByByNews Desk Sep 9, 2026

উৎসবের মরশুমে সোনা কেনায় লাগাম টানার মোদির আবেদন, অর্থনীতি বনাম রাজনৈতিক সমীকরণের প্রশ্ন

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): উৎসবের মরশুমের আগে ভারতীয়দের অপ্রয়োজনীয় সোনা কেনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top