News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তিপ্রা মথাকে মহাজোটে এগিয়ে আসার আহ্বান সিপিআইএমএলের
Image

তিপ্রা মথাকে মহাজোটে এগিয়ে আসার আহ্বান সিপিআইএমএলের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জানুয়ারী৷৷ রাজ্যে গণতন্ত্র বিপন্ন৷ মানুষের অধিকার সুরক্ষিত নয়৷ তাই এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তিপ্রা মথাকে মহাজোটে এগিয়ে আসতে দাবি জানায় সিপিআইএমএল৷ মঙ্গলবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে সিপিআইএমএল -এর রাজ্য সম্পাদক পার্থ কর্মকার দাবি করেন, বিজেপি সরকারকে পরাস্ত করতে গোটা রাজ্যে বিরোধী ঐক্য মঞ্চ গঠন হচ্ছে৷ এই ঐক্যমঞ্চ তিপ্রা মথা বাইরে থাকলে ভোট ভাগ হয়ে যাবে৷ তাই তিপ্রা মথা যাতে বিজেপির বিরুদ্ধে বিরোধী ঐক্যমঞ্চে এগিয়ে আসে তার জন্য দাবি জানান তিনি৷ তিনি বলেন বর্তমান বিজেপি সরকারের কারণে অর্থনীতি বিপর্যস্ত এবং আইনশৃঙ্খলার চরম অবনতি হয়েছে৷ এই পরিস্থিতি থেকে বের হয়ে আসতে অন্যান্য বিরোধী দলের মতো তিপ্রা মথাকে বের হয়ে আসতে হবে৷ কিন্তু তাদের দাবি প্রসঙ্গে তিনি বলেন, এডিসি সার্বিক উন্নয়ন সবকটি রাজনৈতিক দল চাইছে৷ এবং এডিসিকে কিভাবে সর্বোচ্চ ক্ষমতা দেওয়া যায় সেদিকে বদ্ধপরিকর বিরোধী ঐক্য মঞ্চ৷ তারপরও ইতিমধ্যে এই বিজেপি সরকারকে পরাস্ত করা সবচেয়ে বড় বিষয়৷

Releated Posts

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top