News Flash

  • Home
  • বিদেশ
  • করাচিতে বহাল তবিয়তে রয়েছেন দাউদ; করেছেন বিয়েও, তথ্য এনআইএ-র হাতে
Image

করাচিতে বহাল তবিয়তে রয়েছেন দাউদ; করেছেন বিয়েও, তথ্য এনআইএ-র হাতে

মুম্বই, ১৭ জানুয়ারি (হি.স.): পাকিস্তানেই রয়েছে কুখ্যাত গ্যাংস্টার দাউদ ইব্রাহিম। সেখানে বহাল তবিয়তে রয়েছে সে, এক পাকিস্তানি মহিলাকে বিয়েও করেছে সে। এমনই তথ্য তদন্তকারী সংস্থা এনআইএ-কে দিয়েছে দাউদের ভাগ্নে তথা হাসিনা পার্কারের ছেলে আলি শাহ। মুম্বইয়ে একটি পুরানো মামলায় গত বছরে একাধিক জায়গায় তল্লাশি চালায় এনআইএ ও ইডি। দাউদ ঘনিষ্ঠ একাধিক ব্যক্তিকে গ্রেফতার কিংবা জিজ্ঞাসাবাদ করে এনআইএ।

যার মধ্যে ছিল হাসিনার ছেলে আলি শাহ। জিজ্ঞাসাবাদে এনআইকে আলি আরও জানিয়েছে, পাকিস্তানের করাচিতে দ্বিতীয় বিয়ে করেন দাউদ। যদিও প্রথম পক্ষের স্ত্রীয়ের সঙ্গে এখনও বিচ্ছেদ হয়নি। দাউদের প্রথম পক্ষের স্ত্রী মেহজবিন শেখের সঙ্গে ভারতে বসবাসকারী বহু আত্মীয়ের এখনও যোগাযোগ রয়েছে। এনআইএ-কে এমনটাই জানিয়েছেন হাসিনর ছেলে। ২০২২ সালের জুলাই মাসে মেহজবিনের সঙ্গে গোপনে দেখা করেছিলনে আলি শাহ। তাই দাউদ সর্ম্পকে এত তথ্য জানতে পেরেছেন তিনি।

Releated Posts

পিওকে-তে ৪০ জনের বেশি বিক্ষোভকারী নিহতের ঘটনায় পুলিশের পদক্ষেপের সাফাই পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর, বললেন ‘ভারতের মতোই শত্রু’

ইসলামাবাদ, ২৯ জুলাই (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীর (পিওকে)-এ শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর কড়া পদক্ষেপের সাফাই দিয়ে বিতর্কে…

ByByNews Desk Jul 29, 2026

হরমুজ ও বাব-আল-মান্দেবে বাণিজ্যিক জাহাজে হামলার নিন্দা ভারতের, আন্তর্জাতিক জলপথে অবাধ নৌচলাচল দ্রুত পুনরুদ্ধারের দাবি

সংযুক্ত রাষ্ট্র, ২৯ জুলাই (আইএএনএস): হরমুজ প্রণালী এবং বাব-আল-মান্দেব প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলার তীব্র নিন্দা জানিয়ে আন্তর্জাতিক আইনের…

ByByNews Desk Jul 29, 2026

ইউক্রেনের বন্দরনগরে আটকে ভারতীয় নাবিকদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার: ভারতীয় দূতাবাস

কিয়েভ, ২৯ জুলাই (আইএএনএস): ইউক্রেনের চর্নোমর্স্ক বন্দরে একটি পণ্যবাহী জাহাজে আটকে পড়া ভারতীয় নাবিকদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া…

ByByNews Desk Jul 29, 2026

দক্ষিণ-পশ্চিম জাপানে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

টোকিও, ২৮ জুলাই (আইএএনএস): দক্ষিণ-পশ্চিম জাপানে মঙ্গলবার ৭.১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে,…

ByBySandeep Biswas Jul 28, 2026
Scroll to Top