News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বোর্ডিং হাউজ স্টাইপেণ্ড প্রদানে রাজ্যে চালু হল ই-রুপি পেমেন্ট ব্যবস্থা
Image

বোর্ডিং হাউজ স্টাইপেণ্ড প্রদানে রাজ্যে চালু হল ই-রুপি পেমেন্ট ব্যবস্থা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জানুয়ারী৷৷ বোর্ডিং হাউজ স্টাইপেণ্ড প্রদানকে আরও সহজতর ও দ্রত করার লক্ষ্যে রাজ্যে চালু করা হল ই-রুপি পেমেন্ট ব্যবস্থা৷আজ সচিবালয়ের ২ নং সভাকক্ষে জনজাতি কল্যাণ দপ্তর আয়োজিত এক অনুষ্ঠানে জনজাতি কল্যাণমন্ত্রী রামপদ জমাতিয়া ই-রুপি পেমেন্ট ব্যবস্থার সূচনা করেন৷ অনুষ্ঠানে মুখ্যসচিব জে কে সিনহা, রাজস্ব দপ্তরের প্রধান সচিব পুনীত আগরওয়াল, শিক্ষা দপ্তরের সচিব শরদিন্দ চৌধুরী, শিল্প ও বাণিজ্য দপ্তরের সচিব অভিষেক চন্দ্র সহ জনজাতি কল্যাণ দপ্তরের অন্যান্য পদস্থ আধিকারিকগণ উপস্থিত ছিলেন৷ ই-রুপি পেমেন্ট ব্যবস্থা চালু করে জনজাতি কল্যাণ মন্ত্রী রামপদ জমাতিয়া বলেন, বোর্ডিং হাউজ স্টাইপেণ্ড প্রদানে ই-রুপি পেমেন্ট ব্যবস্থা দেশের মধ্যে আমাদের রাজ্যেই আজ প্রথম চালু করা হয়েছে৷ ফলে আজকের দিনটি রাজ্যের জন্য এক নয়া ইতিহাস রচিত হয়েছে৷ দেশের প্রধানমন্ত্রী দুর্নীতিমুক্ত ভারত গড়ার লক্ষ্যে সারাদেশেই ক্যাশলেস ট্রানজেকশন, পেপারলেস প্রশাসন সহ বিভিন্ন ডিজিটাল ব্যবস্থা চালু করেছেন৷ এরই অঙ্গ হিসেবে আজ ই-রুপি পেমেন্ট ব্যবস্থা চালু করা হয়েছে৷ ই-রুপি পেমেন্ট ব্যবস্থা একটি স্বচ্ছ পদ্ধতি যা সম্পর্ণ নিরাপদ ও সহজতর৷ প্রথম পর্যায়ে এই ব্যবস্থার সঙ্গে রাজ্যের প্রায় ৩১ হাজার পরিবার যুক্ত হয়ে যাবে৷ পাশাপাশি ছাত্রছাত্রীরা সুকলস্তর থেকেই ডিজিটাল প্রযুক্তি ব্যবস্থা সর্ম্পকে সম্যক ’ান লাভ করার সুুযোগ পাবে৷  

Releated Posts

ছবিমুড়ায় দখলদারি বিতর্কে উত্তেজনা, প্রশাসনের হস্তক্ষেপে স্বাভাবিক পরিস্থিতি পর্যটনকেন্দ্রে ফের স্বাভাবিক পর্যটক যাতায়াত

অমরপুর, ২৬ এপ্রিল:  এডিসি নির্বাচনের ফল প্রকাশের পর রাজ্যের বিভিন্ন স্থানে দখলদারি নিয়ে উত্তেজনার আবহের মধ্যেই ত্রিপুরার অন্যতম…

ByByReshmi Debnath Apr 26, 2026

কালবৈশাখীর তাণ্ডবে বিপর্যস্ত জোলাইবাড়ী, গাড়ির উপর গাছ পড়ে চাঞ্চল্য

আগরতলা, ২৬ এপ্রিল: দক্ষিণ ত্রিপুরার জেলা অন্তর্গত জোলাইবাড়ী পশ্চিম পিলাক কলোনি এলাকায় রবিবার (২৬ এপ্রিল ২০২৬) বিকেলে কালবৈশাখী…

ByByReshmi Debnath Apr 26, 2026

ত্রিপুরায় বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টির সতর্কতা, দমকা হাওয়ার সম্ভাবনা

আগরতলা, ২৬ এপ্রিলঃ ত্রিপুরার বিভিন্ন জেলায় আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে ভারতীয় আবহাওয়া…

ByByReshmi Debnath Apr 26, 2026

কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড ধর্মনগর শহর, ব্যাপক ক্ষয়ক্ষতি বিপর্যস্ত জনজীবন

ধর্মনগর, ২৬ এপ্রিল: হঠাৎ করে আছড়ে পড়া কালবৈশাখীর তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে উত্তর ত্রিপুরার ধর্মনগর শহরের একাধিক…

ByByReshmi Debnath Apr 26, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top