News Flash

  • Home
  • প্রধান খবর
  • পঞ্চায়েত ভোটে তৃণমূলই তৃণমূলকে খতম করবে, ব্যালট বক্স পাল্টে দেওয়ার শঙ্কা সৌমিত্রর
Image

পঞ্চায়েত ভোটে তৃণমূলই তৃণমূলকে খতম করবে, ব্যালট বক্স পাল্টে দেওয়ার শঙ্কা সৌমিত্রর

দুর্গাপুর, ১৫ জানুয়ারি (হি. স.) : ‘বিদেশে থাকেন, বিদেশ ছাড়া ভাবতে পারননি। পুঁথিগত অর্থনীতিবিদ্। গ্রামবাংলার মানুষের কথা জানেন না। বাস্তবের সঙ্গে কোন মিল নেই।” রবিবার দুর্গাপুর ব্যারেজে মকর স্নান করতে এসে অমর্ত্য সেন প্রসঙ্গে এভাবেই বিঁধলেন সাংসদ সৌমিত্র খাঁ। একই সঙ্গে আগামী পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল ব্যালট বাক্স পাল্টে দেওয়ার আশঙ্কা প্রকাশ করলেন তিনি।

ঙ্গত, দরজায় কড়া নাড়ছে দুর্গাপুর পুরসভার ভোট। মেয়াদকাল উত্তীর্ন হওয়ায় প্রশাসক বসানো হয়েছে শিল্পশহরের পুরসভায়। তার ওপর আগামী বছরই রাজ্যে ত্রীস্তরীয় পঞ্চায়েত নির্বাচন। আর ওই দুই নির্বাচনকে পাখির চোখ করে ময়দানে নেমেছে বঙ্গ গেরুয়া শিবির। সংগঠনকে মজবুত করতে যেমন দফায় দফায় ব্লক থেকে জেলা কার্যকারিনী বৈঠক করছে। তেমনই নীচুতলার কর্মীদের অক্সিজেন জোগাতে এবং জনসম্পর্ক বাড়াতে পাড়ায় পাড়ায় চা-পে চর্চা কখনই লিট্টি চোখার আসর করছে বিজেপি নেতৃত্ব। রবিবার দুর্গাপুর ব্যারেজে মকর স্নান করে একপ্রকার জনসম্পর্ক সারলেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। শুক্রবার নোবলজয়ী অর্থনীতিবিদ্ অমর্ত্য সেন মমতা বন্দ্যোপাধ্যায়কে দেশের প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য বলে দাবী করেছেন। তার ওই মন্তব্য নিয়ে শোরগোল পড়েছে রাজনৈতিক মহলে। যদিও অতীতে অমর্ত্য সেন প্রসঙ্গে নানান জল্পনা ও রাজনৈতিক বিতর্ক হয়েছে। তার ওপর এদিনের মন্তব্যে নতুন করে জল্পনা শুরু হয়েছে। এদিন ব্যারেজে একেবারে গ্রাম্য যুবকের কায়দা নদীতে ঝাঁপ দিয়ে মকর স্নান করেন। তার আগে নদীতে স্নান করতে আসা পূণ্যার্থীদের খোঁজ খবর নেন। শিশুদের হাতে চকলেট তুলে দেন। স্নানের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন,” অমর্ত্য সেন বিদেশে থাকেন। বিদেশ ছাড়া ভাবতে পারননি। পুঁথিগত অর্থনীতিবিদ্। গ্রামবাংলার মানুষের কথা জানেন না। বাস্তবের সঙ্গে কোন মিল নেই।” রাজ্যজুড়ে দিদির দূত কর্মসূচীতে তৃণমূল নেতাদের ওপর গ্রামবাসীদের আক্রমন প্রসঙ্গে তিনি বলেন,” শতাব্দীর মত গরিব মানুষের টাকা নষ্ট করবে। মানুষ মেনে নেবে না। চোরেদের দূত। চটির ভূত, দিদির ভূত। গ্রামের মানুষ তাদের ঢুকতে দেবেন না।”এদিন আগামী পঞ্চাায়েত নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন,” তৃণমূলই তৃণমূলকে খতম করবে। তৃণমূল একটা আসনে চারটে প্রার্থী দেবে। আর বিজেপির প্রার্থী থাকবে। তবে আশঙ্কা একটাই তৃণমূল গননার আগে ব্যাল্ট বাক্স পাল্টে দিতে পারে।”

Releated Posts

মোদির ২৫ বছরের শাসনপর্বে ‘ফ্র্যাজাইল ফাইভ’ থেকে বিশ্বশক্তিতে ভারতের উত্তরণ: অমিত শাহ

মুম্বই, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ২০০১ থেকে ২০২৬ সাল পর্যন্ত টানা ২৫ বছরের মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

মোদি সরকারের সিদ্ধান্তমূলক নেতৃত্বে তিন ‘অশুভ শক্তি’ নির্মূল, কোটি মানুষ দারিদ্র্য থেকে উঠে এসেছেন: অমিত শাহ

মুম্বই, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ২০১৪ সাল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সিদ্ধান্তমূলক ও জনমুখী নেতৃত্বের প্রশংসা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ খনিজকে ‘অস্ত্রায়ন’ করার বিরুদ্ধে সতর্ক করলেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ খনিজকে ‘অস্ত্রায়ন’ করার প্রবণতা নিয়ে বিশ্বনেতাদের সতর্ক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 13, 2026

ব্রিকসে কণ্ঠস্বর গুরুত্ব পাওয়ায় গ্লোবাল সাউথের দেশগুলির আস্থা বেড়েছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের মঞ্চে গ্লোবাল সাউথের দেশগুলির কণ্ঠস্বর গুরুত্ব পাচ্ছে এবং তাদের অভিজ্ঞতাকে সম্মান করা হচ্ছে…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top