কটক, ১৪ জানুয়ারি (হি.স.) : ওড়িশায় মহিলা ক্রিকেটারের দেহ উদ্ধারকে কেন্দ্র করে রহস্যের দানা বেঁধেছে। শুক্রবার গভীর জঙ্গল থেকে বছর ২৬ এর ওই তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। জানা গিয়েছে, ওই তরুণীর নাম রাজশ্রী সোয়াইন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১১ জানুয়ারি রাজশ্রী ট্রেনিং ক্যাম্পের জন্য গিয়েছিলেন। সেখান থেকেই নিখোঁজ হয়ে যান তরুণী। তিনি ওড়িশার বাসিন্দা। রাজ্যের মহিলা ক্রিকেট দলের হয়ে খেলতেন তিনি। শুক্রবার পুলিশ কটকের একটি জঙ্গলের গভীরে গাছ থেকে ঝুলন্ত দেহ উদ্ধার করে। কিভাবে তাঁর মৃত্যু হল তা এখনও জানা যায়নি।পুলিশের তরফে জানানো হয়েছে, গত ১১ জানুয়ারি থেকে নিখোঁজ ছিলেন রাজশ্রী। শুক্রবার ওড়িশার কটক জেলার আথাগড়্র গুরুদিজাটিয়া জঙ্গল থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়। জঙ্গল থেকে কিছুটা দূরেই তাঁর স্কুটারও উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। তবে এটি খুন নাকি আত্মহত্যা, তা খতিয়ে দেখা হচ্ছে পুলিশ। পুলিশের ডেপুটি কমিশনার পিনাক মিশ্র জানান, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর আসল কারণ জানা যাবে।

ওড়িশায় উদ্ধার মহিলা ক্রিকেটারের ঝুলন্ত দেহ, রহস্য
Tags:
Releated Posts
নিট পুনঃপরীক্ষার আগে আন্দোলনের ডাক, কংগ্রেস ও রাহুলকে নিশানা বিজেপির; ‘টুলকিট মানসিকতার’ অভিযোগ
নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষার ঠিক আগে প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করায়…
ভারত-নেপাল সীমান্তে বড় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আন্তঃসীমান্ত যৌথ উদ্যোগ, বড় ক্ষতি এড়াল এসএসবি
কলকাতা, ১৭ জুন (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তবর্তী একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে এনে বড় ধরনের প্রাণহানি ও সম্পত্তির…
গুজরাতের বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির, মৃত বেড়ে ৭
নয়াদিল্লি/ভাদোদরা, ১৭ জুন (আইএএনএস): গুজরাতের ভাদোদরা গ্রামীণ এলাকায় বিলাসবহুল বাস ও ট্রাকের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে সাত হয়েছে।…
নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম
নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…


















