News Flash

Image

রবীন্দ্রসদন মহিলা মহাবিদ্যালয়ে অতিথি বক্তৃতা সভা

করিমগঞ্জ (অসম), ১৩ জানুয়ারি (হি.স.) : শুক্রবার করিমগঞ্জের রবীন্দ্রসদন মহিলা মহাবিদ্যালয়ে বাংলা বিভাগের উদ্যোগে ”প্রাচীন বাংলার সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাস” বিষয়ের উপর অতিথি বক্তৃতা সভা অনুষ্ঠিত হয় । অতিথি বক্তা হিসেবে ছিলেন করিমগঞ্জ মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান ড. বিশ্বজিৎ ভট্টাচার্য ।

অতিথি বরণ ও প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এদিনের অনুষ্ঠানের শুভ সূচনা হলে অনুষ্ঠানের শুরুতে প্রারম্ভিক বক্তব্য পেশ করেন রবীন্দ্রসদন মহিলা মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান ড. তনুশ্রী ঘোষ । তিনি বাংলা নামের উৎপত্তির ইতিহাস তাঁর বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন।

মূল বক্তা ড. বিশ্বজিৎ ভট্টাচার্য বাঙালি জাতি ও বাংলা ভাষার উৎপত্তির ইতিহাস, প্রাচীন বাংলার নানা জনপদ, জনপদগুলির নামকরণ, রাষ্ট্র পরিচয়, রাষ্ট্রশাসন প্রণালী, সমাজ জীবন, সমাজে নারীর অনস্থান ইত্যাদি নানা দিকের বহুমাত্রিক ও বিস্তৃত আলোচনা করেন। প্রাচীন বাংলা জনপদগুলির অধিকাংশেরই অবস্থান এখন বর্তমান বাংলাদেশ হওয়ায় তিনি আক্ষেপও প্রকাশ করেন।

উপস্থিত শিক্ষক ও ছাত্রীরা এদিন অত্যন্ত মনোযোগের সহিত তাঁর বক্তব্য শ্রবণ করেন ও নানা গঠনমূলক প্রশ্নও উত্থাপন করেন। এদিন সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক প্রজ্ঞা অন্বেষা ও ধন্যবাদ জ্ঞাপন করেন ড. সূপেন্দ্র নাথ রায় ।

Releated Posts

মণিপুরে মাদকচক্রের অর্থ মায়ানমারে পাঠানোর অভিযোগে গ্রেফতার মহিলা, সীমান্ত নিরাপত্তা খতিয়ে দেখলেন ডিজিপি

ইম্ফল, ২৫ জুলাই (আইএএনএস): মণিপুরের চুরাচাঁদপুর জেলায় মাদক পাচারচক্রের সঙ্গে যুক্ত সন্দেহভাজনদের কাছে মায়ানমারে বিপুল পরিমাণ অর্থ পাঠানোর…

ByByNews Desk Jul 25, 2026

অতিরিক্ত বৃষ্টির জেরেই অসমে ভয়াবহ বন্যা, পরিস্থিতি এখনও উদ্বেগজনক: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২৫ জুলাই (আইএএনএস): অসমে চলতি বন্যা মূলত নদীর স্বাভাবিক প্লাবনের কারণে নয়, বরং স্বাভাবিকের তুলনায় ৪০০ শতাংশেরও…

ByByNews Desk Jul 25, 2026

অসমের বন্যা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে প্রধানমন্ত্রীর কথা, সর্বাত্মক সহায়তার আশ্বাস

গুয়াহাটি, ২৫ জুলাই (আইএএনএস): অসমের চলমান বন্যা পরিস্থিতি নিয়ে শনিবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে টেলিফোনে কথা বলেন…

ByByNews Desk Jul 25, 2026

অসমে বন্যায় ক্ষতিগ্রস্ত ১০.৬ লক্ষেরও বেশি মানুষ, ত্রাণকাজ জোরকদমে চলছে: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২৪ জুলাই (আইএএনএস): অসমে চলমান বন্যা পরিস্থিতিতে ১০.৬ লক্ষেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। রাজ্যের একাধিক জেলায় এখনও…

ByByNews Desk Jul 24, 2026
Scroll to Top