News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • রঙিয়ায় ডিআরএম কার্যালয়ে স্থাপিত ইন্টিগ্রেটেড সিগন্যাল ও টেলিকম কন্ট্রোল
Image

রঙিয়ায় ডিআরএম কার্যালয়ে স্থাপিত ইন্টিগ্রেটেড সিগন্যাল ও টেলিকম কন্ট্রোল

গুয়াহাটি, ১২ জানুয়ারি (হি.স.) : রঙিয়ায় ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (ডিআরএম)–এর কার্যালয়ে স্থাপন করা হয়েছে ইন্টিগ্রেটেড সিগন্যাল ও টেলিকম কন্ট্রোল। সুরক্ষিত ও দ্রুত ট্রেন চলাচলের জন্য প্রয়োজনীয় সিগন্যালিং সিস্টেম, বৃহৎ পরিমাণের লোকোমোটিভ সহ অন্যান্য রোলিং স্টক ও ট্র্যাকের কার্যকরী ব্যবহারের জন্য প্রয়োজনীয় টেলিকমিউনিকেশন সিস্টেম স্থাপন ও রক্ষণাবেক্ষণের পাশাপাশি বিস্তৃত রেলওয়ে কমিউনিকেশন নেটওয়ার্কের প্রশাসনের জন্য দায়বদ্ধ সিগন্যাল ও টেলিকমিউনিকেশন বিভাগ। ট্রেন পরিচালনা ও কর্মচারী ব্যবস্থাপনা ও যাত্রীদের সুযোগ-সুবিধা প্রদানের জন্য ভারতীয় রেলওয়ের নিজস্ব রেলওয়ে টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক রয়েছে, জানান উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে।

সব্যসাচী দে বলেন, কমিউনিকেশন টেকনোলজির ক্রমাগত অগ্রগতির পরিপ্রেক্ষিতে সিগন্যাল ও টেলিকম টিমের মধ্যে আজকের দিনে উন্নতমানের সমন্বয়তা প্রয়োজন। ভবিষ্যতে, সিগন্যাল গিয়ারগুলির পর্যবেক্ষণ দূর থেকেই করা হবে। সিগন্যাল ও টেলিকম নিয়্ন্ত্রণ ব্যবস্থার একত্রীকরণের ফলে কন্ট্রোল কর্মীদের অভাবের সময় ম্যান পাওয়ারের উন্নত ব্যবহার সম্ভব হবে। ফিল্ড গিয়ারগুলির কেন্দ্রীভূত পর্যবেক্ষণ ও তার বিফলতা নীতির সাথে সামঞ্জস্য রেখে সিগন্যাল ও টেলিকম নিয়ন্ত্রণ ব্যবস্থার একত্রীকরণের ফলে গিয়ার হেল্থ ও বিফলতার পর্যবেক্ষণকে সহজ করে তুলবে, যার ফলে যে কোনও যুগ্ম কাজ করার সময় অথবা কোনও বিফলতার সময় ফিল্ড কর্মীদের সাথে ভালোভাবে সমন্বয় স্থাপন করা যাবে।

তিনি বলেন, ইন্টিগ্রেটেড সিগন্যাল ও টেলিকম কন্ট্রোল স্থাপনের আগে ওএফসি সার্ভার রুম, টেস্ট রুম ও সিগন্যাল কন্ট্রোল তিনটি পৃথক স্থানে স্থাপন করা হয়েছিল, যার ফলে সিগন্যাল কর্মী ও টেলিকম কর্মীদের মধ্যে সমন্বয় পর্যাপ্ত ছিল না। যে কোনও টেলিকম বিফলতার জন্য কর্মীরা ইকুইপমেন্ট অ্যালার্ম পর্যবেক্ষণ করতে টেস্ট রুম থেকে সার্ভার রুমে যায়। একটি স্ক্রিনে মাল্টিপল ডেটা লগার ও আইওটি ডিসপ্লে সহ ইন্টিগ্রেটেড কন্ট্রোল স্থাপনের পর ট্রেন পরিচালনার পর্যবেক্ষণ করাটা আরও সহজ হয়েছে, যার ফলে ট্রেনের উন্নত সময়ানুবর্তিতা, বিফলতা হ্রাস এবং লাইন ক্ষমতার অনুকূল ব্যবহার সম্ভব হয়েছে।

Releated Posts

মণিপুরের লোকটাক হ্রদে নৌকাভ্রমণ মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের

ইম্ফল, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দু’দিনের মণিপুর সফরে এসে শনিবার উত্তর-পূর্ব ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ লোকটাক লেকে নৌকাভ্রমণ…

ByByNews Desk Sep 12, 2026

বন শহিদদের শ্রদ্ধা জানালেন অসমের মুখ্যমন্ত্রী, অরণ্যরক্ষায় ‘বন দুর্গা’র ভূমিকার প্রশংসা

গুয়াহাটি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় বন শহিদ দিবস উপলক্ষে কর্তব্যরত অবস্থায় প্রাণ হারানো বনকর্মীদের প্রতি শ্রদ্ধা জানালেন অসমের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে সরকার: মুখ্যমন্ত্রী খাণ্ডু

ইটানগর, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top