News Flash

  • Home
  • খেলা
  • সুদীপের শতক, রজতের অর্ধশতক রেলের কাঁধে চড়ে ত্রিপুরার চমক
Image

সুদীপের শতক, রজতের অর্ধশতক রেলের কাঁধে চড়ে ত্রিপুরার চমক


ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১২ জানুয়ারি।। দুর্দান্ত প্রত্যাবর্তন। আপাতত ইনিংস পরাজয় এড়িয়ে নিলো ত্রিপুরা। এখন লক্ষ্য পরাজয় এড়ানো। সেই লক্ষ্যেই শেষ দিনে শুক্রবার মাঠে নামবেন ঋদ্ধিমান-‌রা। আপাতত ত্রিপুরা এগিয়ে ৬৩ রানে। পেশাদার ক্রিকেটার সুদীপ চ্যাটার্জি এবং সহ অধিনায়ক রজত দে-‌র দাযিত্বশীল ব্যাটিংয়ের কাধে ভর দিয়ে ত্রিপুরার ঘুরে দাড়ালো। এখন দেখার আজ কতক্ষণ ত্রিপুরার দুই অপরাজিত ব্যাটসম্যান সহ বাকিরা লড়াই চালিয়ে যেতে পারে। তার উপরই ত্রিপুরার ভাগ্য নির্ভর করবে ম্যাচে। একমাত্র ম্যাচ অমিমাংশিতভাবে শেষ করা ছাড়া আর কোনও পথ নেই ত্রিপুরার সামনে বললেই চলে। সুরাটের লালবাই কন্টাক্টর স্টেডিয়ামে দ্বিতীয় দিনের শেষে অনেকটাই বেকায়দায় ছিলো ত্রিপুরা। তৃতীয় দিনে দল এভাবে ঘুরে দাড়াবে ভাবতেই পারেননি কেউ। তার উপর দিনের শুরুতে পারভেজ সুলতান এবং ফর্মে থাকা শ্রীদাম পালকে হারানোর পর। বিক্রম দুর্দান্ত খেললেও লম্বা ইনিংস খেলতে ব্যর্থ হয়েছেন। আউট হওয়ার আগে বিক্রম ১১৮ বল খেলে ৮ টি বাউন্ডারির সাহায্যে ৬২ রান করেন। এরপরই দলকে টেনে তোলার যাবতীয় কঁাধে তুলে নেন সুদীপ এবং রজত। শুরু হয় পাল্টা আঘাত। ঠান্ডা মাথায় দুইজন এগিয়ে নিয়ে যেতে থাকেন দলকে। বিপক্ষের ভালো বলকে সমীহ করলেও বাজে বলকে সীমানার বাইরে পাঠাতে কোনও ভুল করেননি ত্রিপুরার ওই দুই ব্যাটসম্যান। শেষ পর্যন্ত তৃতীয় দিনের শেষে ত্রিপুরা ৪ উইকেট হারিয়ে ৩০৪ রান করে। সুদীপ ১৯৪ বল খেলে ১২ টি বাউন্ডারির সাহায্যে ১০৪ রানে এবং রজত ১৮৩ বল খেলে ৮ টি বাউন্ডারির সাহায্যে ৭৭ রানে অপরাজিত রয়েছেন। পঞ্চম উইকেটে সুদীপ এবং রজত ৩৫০ বল খেলে অপরাজিত থেকে ১৭৫ রান যোগ করেন। মরশুমে সুদীপের এটা দ্বিতীয় শতরান। রেলওয়ের পক্ষে করণ শর্মা (‌২/‌৬৭) সফল বোলার। ত্রিপুরা এগিয়ে রয়েছে ৬৩ রানে। পরাজয় এড়াতে শেষদিনে অত্যাধিক দায়িত্ব নিতে হবে ব্যাটসম্যানদের

Releated Posts

ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান

ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…

ByByNews Desk Jun 13, 2026

বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার

ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…

ByByNews Desk Jun 13, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…

ByByNews Desk Jun 11, 2026
Scroll to Top