News Flash

  • Home
  • খেলা
  • সদর অনূর্ধ্ব ১৩ ক্রিকেটে এগিয়ে চলো সংঘ চ্যাম্পিয়ন
Image

সদর অনূর্ধ্ব ১৩ ক্রিকেটে এগিয়ে চলো সংঘ চ্যাম্পিয়ন

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১২ জানুয়ারি।। শ্বাসরুদ্ধকর জয় এগিয়ে চলো সংঘের। টিসিএ আয়োজিত সদর অনূর্ধ্ব ১৩ ক্রিকেটে এগিয়ে চলো সংঘ চ্যাম্পিয়ন হয়েছে। অনেকটা সেমিফাইনাল ম্যাচে চাম্পামুরাকে হারানোর মতো ফাইনাল ম্যাচেও এগিয়ে চলো সংঘ দুর্দান্ত জয় পেয়েছে তিন রানের ব্যবধানে। খেলা ছিল ডঃ বি আর আম্বেদকর স্কুল গ্রাউন্ডে। সদর অনূর্ধ্ব ১৩ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। খেলা এগিয়ে চলো সংঘ বনাম প্রগতি প্লে সেন্টার এর মধ্যে। হিরো সেই রাজদীপ সিংহ-ই‌। সকাল ৯ টায় ম্যাচ শুরুতে টস জিতে এগিয়ে চলো সংঘ প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ৪০ ওভার খেলে ৮ উইকেট হারিয়ে এগিয়ে চলো সংঘ ১০১ রান সংগ্রহ করে। দলের পক্ষে রাজদীপ সিংহের অপরাজিত ৪৪ রান, সৈকত বৈশ্য-এর ২৭ রান উল্লেখযোগ্য। প্রগতি প্লে সেন্টার এর আয়ুষ সরকার ছয় রানে এবং অর্পণ ভট্টাচার্য ৯ রানে তিনটি করে উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে প্রগতি প্লে সেন্টার ৩৪ ওভার ৪ বল খেলে ৯৮ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। দলের পক্ষে শ্রেষ্ঠাংশু দেব সর্বাধিক ৩৪ রান পায়। অন্যরা আরও একটু ব্যাটিং সাফল্য পেলে ফলাফল অন্যরকম হতো। এগিয়ে চলো সংঘের অনিরুদ্ধ বণিক ১১ রানে চারটি উইকেট তুলে নিয়ে প্রগতিকে একপ্রকার আটকে দেয়। বিজয়ী দলের পক্ষে রাজদীপ সিংহ পেয়েছে প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাব।

Releated Posts

ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান

ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…

ByByNews Desk Jun 13, 2026

বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার

ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…

ByByNews Desk Jun 13, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…

ByByNews Desk Jun 11, 2026
Scroll to Top