News Flash

  • Home
  • খেলা
  • অমরপুরে সিনিয়র টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগে বিবেকানন্দ সেরা
Image

অমরপুরে সিনিয়র টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগে বিবেকানন্দ সেরা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১২ জানুয়ারি।। অমরপুরে প্রিমিয়ার লিগ ক্রিকেটে চ্যাম্পিয়ন বিবেকানন্দ ক্লাব। অমরপুর ক্রিকেট এসোসিয়েশন আয়োজিত সিনিয়র টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে বিবেকানন্দ ক্লাব সাত উইকেট এর ব্যবধানে আরসিসি কে পরাজিত করে চ্যাম্পিয়ন খেতাব পেয়েছে। খেলা ছিল রাঙ্গামাটি গ্রাউন্ডে। সকাল সাড়ে দশটায় খেলা শুরুতে টস জিতে বিবেকানন্দ ক্লাব প্রথমে বোলিং এর সিদ্ধান্ত নেয়। ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে আরসিসি নির্ধারিত কুড়ি ওভারে ৭ উইকেট হারিয়ে ১১২ রান সংগ্রহ করে। দলের পক্ষে দেবব্রত সাহা সর্বাধিক ২৮ রান পেয়েছে। বিবেকানন্দ ক্লাবের শাকিল হোসেন ১৭ রানের বিনিময়ে চারটি উইকেট তুলে নেয়। জবাবে বিবেকানন্দ ক্লাব বিশেষ করে দেবোত্তম ঘোষের অপরাজিত ৫৯ রানের সৌজন্যে ১২ ওভার ২ বল খেলে বিবেকানন্দ ক্লাব তিন উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। এছাড়া, রতন জমাতিয়ার অপরাজিত ৩৭ রানও উল্লেখযোগ্য। বিজয়ী দলের দেবোত্তম ঘোষ পেয়েছে প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাব।

Releated Posts

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026
Scroll to Top