News Flash

  • Home
  • খেলা
  • উদয়পুরে ক্রিকেট : জাবাদের দুর্দান্ত বোলিংয়ে জয়ী কে বি আই-বি
Image

উদয়পুরে ক্রিকেট : জাবাদের দুর্দান্ত বোলিংয়ে জয়ী কে বি আই-বি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১২ জানুয়ারি।।

বল হাতে বিধ্বংসী জাবাদ হুসেন। জাবাদের হাত ধরেই জয়ে ফিরলো কে বি আই সি সি ‘‌বি’। ৬ উইকেট পরাজিত করলো খিলপাড়া কোচিং সেন্টারকে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত ইন্দিরা ঘোষ স্মৃতি অনূর্ধ্ব-‌১৫ ক্রিকেটে। কে বি আই মাঠে অনুষ্ঠিত ম্যাচে টসে জয়লাভ করে খিলপাড়া সি সি প্রথমে ব্যাট নিয়ে জাবাদের বিধ্বংসী বোলিংয়ের সামনে মাত্র ৫২ রান করতে সক্ষম হয়। দলের হয়ে ৫ নম্বরে ব্যাট করতে নেমে রাইহানুল্লা যদি ২০ রান না করতো তাহলে দলীয় স্কোর হয়তোবা ৩০ রানের গন্ডি পার হতো না। কে বি আই সি সি ‘‌বি’-‌র পক্ষে জাবাদ হুসেন (‌৫/‌৯) সফল বোলার। জবাবে খেলতে নেমে কে বি আই সি সি ‘‌বি’২০ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য পরয়োজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে ‌সাহিন আহমেদ পোদ্দার ৪৩ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ২৪ রানে এবং মর্জি হুসেন ২৮ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৪ রানে অপরাজিত থেকে যায়। খিলপাড়ার পক্ষে রাকেশ কর্মকার (‌২/‌১৬) সফল বোলার।‌‌‌

Releated Posts

ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান

ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…

ByByNews Desk Jun 13, 2026

বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার

ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…

ByByNews Desk Jun 13, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…

ByByNews Desk Jun 11, 2026
Scroll to Top