News Flash

Image

নগাঁওয়ে ভাড়াটের ধাড়ালো দায়ের কোপে গুরুতর জখম গৃহিণী

নগাঁও (অসম), ১২ জানুয়ারি (হি.স.) : ভাড়াটের ধাড়ালো দায়ের কোপে রক্তাক্ত হয়েছেন গৃহিণী বাড়ি-মালিক। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য দেখা দিয়েছে নগাঁও জেলার খুটিকাটি গ্রামে। আহত গৃহিণীর নাম শেওয়ালি কলিতা।

অভিযোগ উঠেছে তিলক কলিতা নামের এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনায় পুলিশ তদন্তে নামলেও এই খবর লেখা পর্যন্ত খোলা আকাশের নীচে ঘুরে বেড়াচ্ছে হামলাকারী তিলক কলিতা।

জানা গেছে, নগাঁও জেলার খুটিকাটি গ্রামের শেওয়ালি কলিতার বাড়িতে ভাড়াটে হিসেবে বসবাস করতেন নলবাড়ি জেলার তিলক ডেকা। বিগত কিছু দিন আগে তিলক কলিতার বিরুদ্ধে সাইকেল চুরির অভিযোগ ওঠে।

গতকাল দিনের দিকে সবকিছু ঠিকঠাক থাকলেও রাতে শেওয়ালি কলিতা ঘরে একা থাকার সুযোগ নিয়ে তাঁর ওপর হামলা চালায় তিলক কলিতা। মাথায় ও হাতে ছুরি দিয়ে কুপিয়ে অচেতন অবস্থায় ঘরের মধ্যে ফেলে রেখে বাইরে তালা দিয়ে পালিয়ে যায় অভিযুক্ত।

কিছু সময় পর প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে প্রথমে নগাঁওয়ে ভোগননী ফুকননী সিভিল হাসপাতালে নিয়ে যান। পরবর্তীতে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

Releated Posts

মণিপুরে জঙ্গি দমন অভিযানে ৬ জন গ্রেফতার, বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার

ইম্ফল, ১৩ জুন (আইএএনএস): মণিপুরে নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক অভিযানে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের তিন সদস্য-সহ মোট ছয়জনকে গ্রেফতার করা…

ByByNews Desk Jun 13, 2026

অবৈধ অনুপ্রবেশ রুখতে আধার নিয়মে কড়াকড়ি, ১৮ বছরের ঊর্ধ্বে নতুন আবেদনকারীদের জন্য বিশেষ যাচাই চালু অসমে

গুয়াহাটি, ১৩ জুন (আইএএনএস): অবৈধ অনুপ্রবেশকারীদের আধার কার্ড সংগ্রহের পথ রুখতে বড় সিদ্ধান্ত নিল অসম সরকার। শনিবার রাজ্য…

ByByNews Desk Jun 13, 2026

শরণার্থীদের ত্রাণে মিজোরামকে ১০ কোটি টাকার চাল দেবে কেন্দ্র, আশ্বাস অমিত শাহের

আইজল, ১৩ জুন (আইএএনএস): মিজোরামে আশ্রয় নেওয়া শরণার্থীদের ত্রাণ ও সহায়তার জন্য রাজ্য সরকারকে ১০ কোটি টাকা মূল্যের…

ByByNews Desk Jun 13, 2026

অসমে বায়ুসেনার বিমান দুর্ঘটনা: পাঁচ জওয়ানের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ খাড়্গে ও প্রিয়াঙ্কা গান্ধীর

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): অসমে ভারতীয় বায়ুসেনার একটি এএন-৩২ পরিবহণ বিমানের দুর্ঘটনায় পাঁচ বায়ুসেনা কর্মীর মৃত্যুর ঘটনায় গভীর…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top