News Flash

Image

বাকসার শালবাড়িতে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ভস্ম ফার্মাসি সহ চারটি দোকান

বাকসা (অসম), ১২ জানুয়ারি (হি.স.) : বাকসা জেলার অন্তর্গত শালবাড়ির ভকুয়ামারিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে একটি ওষুধের দোকান সহ চারটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

বুধবার মধ্যরাতে সংঘটিত হয়েছে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা। ভরা শীতের রাতে ভকুয়ামারি চক বাজারে আগুন ধরেছে, প্রথমে কেউ আন্দাজ করতে পারেননি। আচমকা বাজার সংলগ্ন জনৈক গৃহস্থ আগুনের লেলিহান শিখা দেখে খবর দেন বাজারের এক দোকান মালিককে। ইত্যবসরে খবর পেয়ে ছুটে আসেন বাজারের সব দোকানের মালিক ও এলাকার বাসিন্দারা। তাঁদের অক্লান্ত কসরতে আগুন নিয়ন্ত্রণে আসলেও একটি কাপোড়ের দোকান, ফাৰ্মাসি, মুদি দোকান সহ মোট চারটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

অগ্নিকাণ্ডের ঘটনায় প্ৰায় ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হচ্ছে। এদিকে অগ্নিকাণ্ডের প্ৰকৃত কারণ এই খবর লেখা পর্যন্ত স্পষ্ট না হলেও, বলা হচ্ছে বৈদ্যুতিক গোলযোগের ফলে ঘটনাটি সংঘটিত হতে পারে।

Releated Posts

অসম বন্যা: দিখৌ নদী অববাহিকার জন্য বিশেষ সমন্বিত পুনর্বাসন প্রকল্পের দাবি প্রাক্তন কংগ্রেস বিধায়কের

গুয়াহাটি, ২৯ জুলাই (আইএএনএস): অসমে সাম্প্রতিক বিধ্বংসী বন্যার পরিপ্রেক্ষিতে দিখৌ নদী অববাহিকার জন্য বিশেষ সমন্বিত পুনর্বাসন প্রকল্প চালুর…

ByByNews Desk Jul 29, 2026

অসম বন্যা: ত্রাণ তহবিলে এক মাসের বেতন দান করবেন সব বিধায়ক

গুয়াহাটি, ২৮ জুলাই (আইএএনএস): অসমের ভয়াবহ বন্যা পরিস্থিতিতে দুর্গতদের পাশে দাঁড়াতে রাজ্যের সব বিধায়ক তাঁদের এক মাসের বেতন…

ByByNews Desk Jul 28, 2026

আসামের বন্যা পরিস্থিতি নিয়ে সাংসদদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর, সবরকম সহায়তার আশ্বাস কেন্দ্রের

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): আসামের চলমান বন্যা পরিস্থিতি নিয়ে রাজ্যের সাংসদদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠকে…

ByByNews Desk Jul 28, 2026

হড়পা বন্যায় ভেসে গেল সবকিছু, অসহায় আসামের পরিবারগুলির আর্তনাদ

শিবসাগর, ২৮ জুলাই (আইএএনএস): টানা প্রবল বৃষ্টির জেরে আসামের শিবসাগর জেলার খাট পাথর এলাকার নামতিয়াল দারিকাপার-সহ একাধিক গ্রামে…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top