News Flash

  • Home
  • খেলা
  • রঞ্জি : রেলওয়েজের বিরুদ্ধে ইনিংস পরাজয় এড়াতে লড়ছে ত্রিপুরা
Image

রঞ্জি : রেলওয়েজের বিরুদ্ধে ইনিংস পরাজয় এড়াতে লড়ছে ত্রিপুরা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১১ জানুয়ারি।। কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন ত্রিপুরা দল। সুরাটে রঞ্জি ট্রফির খেলায় রেলওয়েজের বিরুদ্ধে ত্রিপুরা দল এখন ইনিংস পরাজয় এড়ানোর লক্ষ্যে লড়ছে। এর জন্য ত্রিপুরা দলের আরও ১৭১ রান প্রয়োজন। হাতে উইকেট রয়েছে নয়টি। বল হাতে রেলওয়েজের কর্ণ শর্মা, অমিত কুইলা, আকাশ পান্ডেরা কখন কি করে বসে তা নিয়েই ভাবনা। রঞ্জি ম্যাচে রেলওয়েজের বিরুদ্ধে ত্রিপুরা দল অনেকটা পিছিয়ে পড়েছে। প্রথম ইনিংসে ত্রিপুরা দল মাত্র ৯৬ রানে গুটিয়ে নিতে বাধ্য হয়েছিল। এটাই ত্রিপুরা দলকে সমস্যাই ফেলে দিয়েছে। জবাবে রেলওয়েজ তাদের প্রথম ইনিংস শেষ করেছে ৩৩৭ রানে। দলের পক্ষে ওপেনার শিভম চৌধুরীর ৭০ রান, প্রথম সিং এর ৭৯ রান এবং যুবরাজের ৭৪ রান ও আকাশ পাণ্ডের অপরাজিত ৫৭ রান উল্লেখযোগ্য। রাজ্য দলের দীপক ক্ষৈত্রী সার্টিফিকেট পেয়েছে ৪৬ রানের বিনিময়ে। এছাড়া রানা দত্ত ও পারভেজ সুলতান দুটি করে উইকেট পেয়েছে। একটি করে উইকেট পেয়েছে রজত দে ও শ্রীদাম পাল। তবে বল হাতে মনি শংকর মুরা সিং রেলওয়েজের বিরুদ্ধে তেমন করিসমা দেখাতে পারেনি। ২৩ ওভার বল করে ৭৩ রান দিলেও মনির দখলে কোনও উইকেট আসেনি। ২৪১ রানি পিছিয়ে থেকে ত্রিপুরা দল দ্বিতীয় ইনিংসের খেলার শুরু করে আজ দ্বিতীয় দিনে ১৪ ওভার ব্যাটিংয়ের সুযোগ পায়। ইতিমধ্যে এক উইকেট হারিয়ে ত্রিপুরা ৭০ রান সংগ্রহ করে। ওপেনার বিশাল ঘোষ ৪২ রানে রানআউট হয়ে প্যাভিলিয়নে ফিরে আসে। বিক্রম কুমার দাস ২৫ রানে ও পারভেজ সুলতান এক রানে উইকেটে রয়েছে। সংক্ষিপ্ত স্কোর: ত্রিপুরা প্রথম ইনিংসে ৯৬ রান, দ্বিতীয় ইনিংসে এক উইকেটে ৭০ রান। রেলওয়েজ প্রথম ইনিংসে ৩৩৭ রান।

Releated Posts

মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…

ByByNews Desk Jun 16, 2026

চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…

ByByNews Desk Jun 16, 2026

‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ

বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…

ByByNews Desk Jun 15, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top