News Flash

  • Home
  • খেলা
  • সন্তোষ ট্রফিতে এবার মধ্যপ্রদেশকে ৫–০ গোলে হারাল বাংলা
Image

সন্তোষ ট্রফিতে এবার মধ্যপ্রদেশকে ৫–০ গোলে হারাল বাংলা

মুম্বই, ১১ জানুয়ারি (হি. স.) : সন্তোষ ট্রফিতে বাংলার জয়যাত্রা অব্যাহত। দমন ও দাদরাকে পাঁচ গোল দেওয়ার পরে বুধবার মধ্যপ্রদেশকে ৫–০ গোলে হারাল বিশ্বজিৎ ভট্টাচার্যের ছেলেরা ।

হরিয়ানার বিরুদ্ধে ৩-০ ব্যবধানে জয়। দ্বিতীয় ম্যাচে দমন ও দাদরাকে ৫-০ গোলে উড়িয়ে দেওয়া। এই অবস্থায় বুধবার মহারাষ্ট্রের কোলাপুরের ছত্রপতি শাহু স্টেডিয়ামে তৃতীয় ম‍্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলে এবার মধ্যপ্রদেশকেও ৫-০ গোলের মালা পরাল বাংলা। বাংলার পাঁচ গোলের জয়ের পিছনে রবি হাঁসদা ও নরহরি শ্রেষ্ঠার উল্লেখযোগ্য অবদান আছে। আগের ম‍্যাচের মতই মধ‍্যপ্রদেশের বিরুদ্ধেও জোড়া গোল করলেন রবি এবং অধিনায়ক নরহরি। একটি গোল করেছেন প্রথম ম‍্যাচে গোল পাওয়া তোতন দাস । তিন ম্যাচে রবির গোল সংখ‍্যা হল ৫ এবং নরহরি সমসংখ‍্যক ম‍্যাচ খেলে ৪টি গোল করলেন।

এদিন প্রথমে ম‍্যাচের ১৪ মিনিটে গোল করে বাংলাকে এগিয়ে দেন রবি হাঁসদা। পরে ২৪ ও ৪৫ মিনিটে দুটি গোল করেন নরহরি। ৫৩ মিনিটে গোল করেন তোতন দাস। আর ৬২ মিনিটে ফের গোল করেন রবি। যদিও ম‍্যাচে হলুদ কার্ড দেখেছেন রবি। ম‍্যাচের সেরা হয়েছেন অধিনায়ক নরহরি।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top