News Flash

  • Home
  • বিদেশ
  • মস্কো-গোয়া চাটার্ড বিমানে বোমাতঙ্ক; জরুরি অবতরণ জামনগরে, সুরক্ষিত ২৩৬ জন যাত্রী
Image

মস্কো-গোয়া চাটার্ড বিমানে বোমাতঙ্ক; জরুরি অবতরণ জামনগরে, সুরক্ষিত ২৩৬ জন যাত্রী

জামনগর, ১০ জানুয়ারি (হি.স.):মস্কো-গোয়া চাটার্ড বিমানে বোমাতঙ্কের জেরে গুজরাটের জামনগরে জরুরি অবতরণ করল ওই বিমানে। ওই বিমানে ২৩৬ জন যাত্রী ও ৮ জন ক্রু মেম্বার ছিলেন। সকলেই নিরাপদে রয়েছেন। সমস্ত যাত্রীদের নিরাপদে বিমান থেকে বের করে বিমানবন্দরের লাউঞ্জে রাখা হয়। রাশিয়ার মস্কো থেকে গোয়ার উদ্দেশে রওনা হয়েছিল বিমানটি। কিন্তু গন্তব্যে পৌঁছনোর আগেই, বিমানে বোমা আছে বলে হুমকি ফোন আসে। তার পরেই তড়িঘড়ি জামনগর বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয় বিমানটিকে। যাত্রীরা সকলে সুরক্ষিত আছেন বলে জানা গিয়েছে।

মস্কো-গোয়া বিমানে বোমা থাকার বিষয়ে ফোন আসে গোয়া গোয়ার এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি)-র কাছে, এরপরই গোয়া আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা বাড়ানো হয়। কোনও রকম ঝুঁকি না নিয়ে সোমবার রাতে জামনগর বিমানবন্দরে বিমানটিকে অবতরণ করানো হয়। রাত ৯.৪৯ মিনিটে বিমানটি যাত্রীদের নিয়ে জামনগরে নামে। কালেক্টর সৌরভ পারঘি জানিয়েছেন, মস্কো-গোয়া বিমানে বোমা সংক্রান্ত তথ্য পেয়েছি আমরা, ওই বিমানটিকে জামনগরের দিকে ঘুরিয়ে দেওয়া হয়। বিমানে ২৩৬ জন যাত্রী এবং ৮ জন ক্রু সদস্য ছিলেন। সকলেই সুরক্ষিত রয়েছেন। প্রায় ৯ ঘন্টা বিমানবন্দর ঘিরে রাখে নিরাপত্তা বাহিনী। বিমান ও যাত্রীদের নিবিড় তল্লাশি করা হয়। যাত্রীদের লাগেজও চেক করা হয়েছে।

Releated Posts

আরএসএস প্রধান মোহন ভাগবতের কানাডা সফরের অনুমতির দাবি, কার্নি সরকারকে ১০০-র বেশি সংগঠনের চিঠি

ওয়াশিংটন, ১৯ আগস্ট (আইএএনএস): রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-এর প্রধান মোহন ভাগবতের কানাডা সফরের অনুমতি দেওয়ার দাবি জানিয়ে প্রধানমন্ত্রী…

ByByNews Desk Aug 19, 2026

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে জম্মু-কাশ্মীর পরিস্থিতি নিয়ে আলোচনা করব, অভিযোগ নয়: ওমর আবদুল্লাহ

শ্রীনগর, ১৯ আগস্ট (আইএএনএস): জম্মু-কাশ্মীর সফররত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের সঙ্গে কেন্দ্রশাসিত অঞ্চলটির পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন বলে…

ByByNews Desk Aug 19, 2026

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করলে ‘সম্মানজনক অভ্যর্থনা’ জানানো হবে: হাইকমিশনার

ঢাকা, ১৯ আগস্ট (আইএএনএস): বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে গেলে তাঁকে ‘সম্মানজনক অভ্যর্থনা’ জানানো হবে বলে জানিয়েছেন…

ByByNews Desk Aug 19, 2026

ফ্লোরিডায় ডেমোক্র্যাটিক প্রাইমারিতে জয়ী ভারতীয় বংশোদ্ভূত পিয়া দান্ডিয়া

ওয়াশিংটন, ১৯ আগস্ট (আইএএনএস): ভারতীয় বংশোদ্ভূত মার্কিন শিক্ষাবিদ পিয়া দান্ডিয়া ফ্লোরিডার ২২তম কংগ্রেসনাল ডিস্ট্রিক্টে ডেমোক্র্যাটিক প্রাইমারিতে জয়ী হয়েছেন।…

ByByNews Desk Aug 19, 2026
Scroll to Top