News Flash

  • Home
  • খেলা
  • ত্রিপুরার মহিলা ক্রিকেটারদের আইপিএল-এ খেলার সুযোগ
Image

ত্রিপুরার মহিলা ক্রিকেটারদের আইপিএল-এ খেলার সুযোগ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৯ জানুয়ারি।।ত্রিপুরার ক্রিকেটারদের আইপিএল-এ খেলার সুযোগ উঁকি দিচ্ছে। অকশনে নাম রেজিস্টার করানোর মানেই হলো বীজ বপন। পরিবেশ পরিস্থিতি ভালো হলে আইপিএল-এর প্রথম আসর থেকেই হয়তো দেখা যেতে পারে ত্রিপুরার ক্রিকেটারদের বোলিং, ব্যাটিং ও ফিল্ডিং প্রতিভা। আলোচ্য বিষয় মূলতঃ উইমেন্স আইপিএল নিয়ে। যার আসন্ন অকশনে ত্রিপুরার মহিলা ক্রিকেটারদের বিশেষ করে যাদের নাম ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের পক্ষ থেকে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড অনুমোদিত ক্রিকেটারদের নামের তালিকায় নাম রয়েছে রয়েছে, তাদেরকে উইমেন্স আইপিএল অকশন ২০২৩-তে নাম রেজিস্টার করার জন্য আহ্বান করা হচ্ছে। তবে এ বিষয়ে ১০ থেকে ২০ জানুয়ারির মধ্যে ছুটির দিন ব্যতিরেকে, টিসিএ’র সদর কার্যালয়ে দায়িত্বপ্রাপ্ত ডিজিটাল এন্ড ওয়েব মিডিয়া এক্সিকিউটিভ চিরঞ্জীব চৌধুরীর সঙ্গে যোগাযোগ করে নিতে সচিব তাপস ঘোষ এক বিবৃতিতে বিস্তারিত জানিয়েছেন।

Releated Posts

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026
Scroll to Top