News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আত্মনির্ভর ত্রিপুরা গড়ে তুলতে কেন্দ্রীয় সরকার সহযোগিতা করছে : কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানে
Image

আত্মনির্ভর ত্রিপুরা গড়ে তুলতে কেন্দ্রীয় সরকার সহযোগিতা করছে : কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জানুয়ারী৷৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্রীয় সরকার উত্তর-পূর্বাঞ্চলের প্রতিটি রাজ্যের উন্নয়নে বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্প রূপায়িত করছে৷ কেন্দ্রীয় সরকার চায় প্রতিটি রাজ্যেরই মাথাপিছু গড় আয় যেন বৃদ্ধি হয়৷ সেই দিশাতেই কেন্দ্রীয় সরকার কাজ করে চলছে৷ আজ প্র’াভবনে এক সাংবাদিক সম্মেলনে ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ মন্ত্রী নারায়ণ রানে একথা বলেন৷ সাংবাদিক সম্মেলনে তিনি জানান, কেন্দ্রীয় সরকার আত্মনির্ভর ভারত গড়ার পাশাপাশি ত্রিপুরাকেও একটি আত্মনির্ভর রাজ্য গড়ার জন্য প্রয়োজনীয় সহযোগিতা করছে৷ তিনি আশা প্রকাশ করেন আগামী তিন বছরে ত্রিপুরা রাজ্যের মাথাপিছু গড় আয় ২.৫ লক্ষ থেকে ৩ লক্ষ টাকা হওয়ার সম্ভাবনা রয়েছে৷
সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয়মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেত’ত্বে কেন্দ্রীয় সরকার উত্তরপূর্বা’লের উন্নতিতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে৷ উত্তর পূর্বা’লের সার্বিক উন্নতিতে কেন্দ্রীয় সরকারের ইতিবাচক মনোভাবে বিভিন্ন উন্নয়নমূলক নীতি গ্রহণ করা হচ্ছে৷ ২০২২-২৩ অর্থবর্ষে উত্তর পূর্বা’লের ৮টি রাজ্যের উন্নতিতে ৭৬ হাজার কোটি টাকার প্রকল্প প্রদান করা হয়েছে৷ ত্রিপুরা রাজ্যেও বিভিন্ন প্রকল্প দ্রত গতিতে বাস্তবায়িত হচ্ছে৷ প্রতিটি প্রকল্পেরই অর্থরাশি সঠিকভাবে স্বচ্ছতার সঙ্গে সম্পর্ণরূপে ব্যয় করা হচ্ছে৷
সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয়মন্ত্রী বলেন, ত্রিপুরায় পর্যটন শিল্পের উন্নয়নের বিশাল সুুযোগ রয়েছে৷ কেন্দ্রীয় এবং রাজ্যের সরকারও ত্রিপুরার পর্যটনের উন্নতিতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে চলেছে৷ রাজ্যে যোগাযোগ ব্যবস্থার সম্পসারণ থেকে শুরু করে হোটেল নির্মাণ, পর্যটন স্থানগুলির উন্নিতকরণে কেন্দ্র ও রাজ্য সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে৷ এই প্রসঙ্গে তিনি ইকো-টুরিজ্যম, ফরেস্ট টুরিজ্যম ইত্যাদির কথা তুলে ধরে বলেন, এই সব কিছুরই সঠিক বাস্তবায়নের প্রতিফলনই হচ্ছে ত্রিপুরার মাথাপিছু গড় আয় বৃদ্ধি৷ তিনি বলেন, কেন্দ্রীয় সরকার দেশকে বিশ্বের অন্যতম আর্থিক সমৃদ্ধশালী দেশ গড়ার লক্ষ্যে কাজ করছে৷ সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রের ক্ষুদ্র, ছোট এবং মাঝারি উদ্যোগ মন্ত্রকের রাজ্য প্রতিমন্ত্রী ভানুপ্রতাপ সিং ভার্মা, কেভিআইসি’র চেয়ারম্যান মনোজ কুমার এবং শিল্প ও বাণিজ্য দপ্তরের বিশেষ সচিব অভিষেক চন্দ্রা৷

Releated Posts

নাবালিকাকে বিয়ে করার অভিযোগে আটক এক যুবক

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১০ জুন: বিলোনিয়া মহকুমার থানাধীন চিত্তামারা এলাকার নাবালিকাকে নিয়ে গিয়ে বিয়ে করার অভিযোগে আটক করা…

ByByReshmi Debnath Jun 11, 2026

বিলোনিয়ায় গাঁজা কাণ্ডে নয়া মোড়, জিআরপি কনস্টেবল গ্রেপ্তার, থানার রুম থেকেই উদ্ধার গাঁজা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১০ জুন: বিলোনিয়া রেল স্টেশন চত্বরে গাঁজা কাণ্ডে ধৃতের পলায়নের ঘটনায় চাঞ্চল্যকর মোড়। এই ঘটনায়…

ByByReshmi Debnath Jun 11, 2026

ডিজিপি কমেন্ডেশন পদে সম্মানিত খোয়াইয়ের চার পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: ত্রিপুরা পুলিশের সর্বোচ্চ মহলের স্বীকৃতি পেলেন খোয়াই জেলার চার পুলিশ আধিকারিক ও কর্মী।…

ByByReshmi Debnath Jun 11, 2026

ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন নির্বাচন ঘিরে উত্তাপ, সাংবাদিক সম্মেলনে বিস্ফোরক মন্তব্য নির্দল প্রার্থীদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের আসন্ন নির্বাচনকে  ঘিরে রাজনৈতিক ও পেশাগত মহলে উত্তেজনা ক্রমশ বাড়ছে। বুধবার…

ByByReshmi Debnath Jun 10, 2026
Scroll to Top