News Flash

  • Home
  • বিদেশ
  • প্রথমবার মেক্সিকো সীমান্ত সফর করলেন বাইডেন
Image

প্রথমবার মেক্সিকো সীমান্ত সফর করলেন বাইডেন

ওয়াশিংটন, ৯ জানুয়ারি (হি. স.)‍ : আমেরিকার মেক্সিকো সীমান্ত সফর করলেন প্রেসিডেন্ট জো বাইডেন। দায়িত্ব নেওয়ার পর সীমান্তে এটি তার প্রথম সফর। স্থানীয় সময় ররিবার অনিবন্ধিত অভিবাসীদের আগমন সরাসরি দেখতে টেক্সাসের এল পাসো শহরে যান বাইডেন। এই শহরটি মেক্সিকো সীমান্তে অবস্থিত যুক্তরাষ্ট্রের বৃহত্তম শহরগুলোর মধ্যে একটি। সেখানে প্রতিদিন হাজার হাজার অভিবাসী আসেন।

সেখানে গিয়ে বাইডেন বলেন, প্রতি মাসে ৩০ হাজার কিউবান, নিকারাগুয়ান, হাইতিয়ান ও ভেনিজুয়েলান নাগরিকের আমেরিকায় প্রবেশের অনুমতি দেওয়া হবে। তবে তাদের নিজ দেশ থেকে আবেদন করতে হবে। আমেরিকায় এসব অভিবাসীদের দুই বছর পর্যন্ত বৈধভাবে কাজ করার অনুমতি দেওয়া হবে। তবে অবৈধভাবে প্রবেশ করলে তাদের মেক্সিকোতে ফেরত পাঠানো হবে বলেও জানান বাইডেন।

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, নতুন পরিকল্পনার অধীনে টাইটেল ৪২ আইনটি আরও প্রসারিত করা হবে। এর মাধ্যমে সীমান্তরক্ষীরা স্থলপথে পৌঁছান আরও বেশি অভিবাসীকে তাৎক্ষণিকভাবে ফিরিয়ে দিতে পারে।

২০২০ সালে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন করোনা মহামারিকে সামনে রেখে এই আইনটি কার্যকর করেছিল।

সীমান্ত নিরাপত্তার প্রতি নমনীয় মনোভাবের অভিযোগ তুলে রিপাবলিকানরা দীর্ঘদিন ধরে বাইডেনের সমালোচনা করে আসছিল। এই সফরের আগে হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়, বাইডেন তার দুই বছরের শাসনকালের সীমান্ত নিরাপত্তার কাজ মূল্যায়ন করবেন।

Releated Posts

বাংলাদেশে সংবাদপত্রের দফতরে হিন্দু সাংবাদিকের মৃতদেহ উদ্ধার, তদন্ত নিয়ে প্রশ্ন তুলল আওয়ামী লীগ

ঢাকা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যেই বরিশাল জেলার একটি সংবাদপত্রের দফতর থেকে এক হিন্দু…

ByByNews Desk Sep 12, 2026

বদলে যাওয়া বিশ্বশক্তির সমীকরণের ‘জানালা’ ব্রিকস সম্মেলন: মার্কিন সংবাদমাধ্যম

ওয়াশিংটন, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): পরিবর্তিত বিশ্বব্যবস্থা, চাপের মুখে থাকা কূটনৈতিক জোট, বিভিন্ন আঞ্চলিক সংঘাত এবং আমেরিকা ও চিনের…

ByByNews Desk Sep 12, 2026

১৯৯৮ সালেই ভারতে হামলার আশঙ্কা জানিয়েছিল বিন লাদেন: সিআইএ রিপোর্ট

ওয়াশিংটন, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ১৯৯৮ সালে ভারতে হামলা চালানোর পরিকল্পনা ছিল আল-কায়েদা প্রধান ওসামা বিন লাদেনের। সম্প্রতি প্রকাশিত…

ByByNews Desk Sep 12, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top