News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • করিমগঞ্জে প্রধানমন্ত্রীর সুরক্ষিত মাতৃত্ব অভিযানে অবসরপ্রাপ্ত স্ত্রীরোগ বিশেষজ্ঞের স্বেচ্ছাসেবা প্রদান
Image

করিমগঞ্জে প্রধানমন্ত্রীর সুরক্ষিত মাতৃত্ব অভিযানে অবসরপ্রাপ্ত স্ত্রীরোগ বিশেষজ্ঞের স্বেচ্ছাসেবা প্রদান

করিমগঞ্জ (অসম), ৯ জানুয়ারি (হি.স.) : কোল ইন্ডিয়া লিমিটেডের অবসরপ্রাপ্ত স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. অরুণ রায় প্রতি মাসের ৯ তারিখে প্রধানমন্ত্রীর সুরক্ষিত মাতৃত্ব অভিযান বা পিএমএসএমএ-র অধীনে স্বেচ্ছায় সেবা প্রদান করতে এগিয়ে এসেছেন৷ সোমবার তিনি নিলামবাজার বিপিএইচসিতে গর্ভবতী মহিলাদের স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।

এছাড়া মোবাইল মেডিক্যাল ইউনিট দ্বারা ল্যাবরেটরি সেবা প্রদান করা হয়েছে। করিমগঞ্জ স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক ডা. সামসুল আলম ডা. রায়ের স্বেচ্ছা সেবা প্রদানের জন্য তাঁর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি জানান, প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযান বা পিএমএসএমএ সর্বজনীনভাবে সমস্ত গর্ভবতী মহিলাদের প্রতিমাসের ৯ তারিখে নিশ্চিত, ব্যাপক এবং মানসম্পন্ন প্রসবকালীন যত্ন প্রদানের জন্য স্বেচ্ছাসেবী বিশেষজ্ঞ চিকিৎসকদের পক্ষ থেকে সেবা প্রদান করা হয়।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী ২০১৬ সালের ‘মন কি বাত’-এ সুরক্ষিত মাতৃত্ব অভিযান প্রবর্তনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন এবং বছরের ১২ দিন চিকিৎসকদের স্বেচ্ছায় সেবা প্রদান করতে আহ্বান জানান। পিএমএসএমএ-র জন্য একটি জাতীয় পোর্টাল এবং একটি মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করা হয়েছে যাতে বেসরকারি, স্বেচ্ছাসেবী সেক্টরের ডাক্তারদের নিযুক্ত করা সহজতর হয়।

Releated Posts

মণিপুরের লোকটাক হ্রদে নৌকাভ্রমণ মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের

ইম্ফল, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দু’দিনের মণিপুর সফরে এসে শনিবার উত্তর-পূর্ব ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ লোকটাক লেকে নৌকাভ্রমণ…

ByByNews Desk Sep 12, 2026

বন শহিদদের শ্রদ্ধা জানালেন অসমের মুখ্যমন্ত্রী, অরণ্যরক্ষায় ‘বন দুর্গা’র ভূমিকার প্রশংসা

গুয়াহাটি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় বন শহিদ দিবস উপলক্ষে কর্তব্যরত অবস্থায় প্রাণ হারানো বনকর্মীদের প্রতি শ্রদ্ধা জানালেন অসমের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে সরকার: মুখ্যমন্ত্রী খাণ্ডু

ইটানগর, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top