News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • মঙ্গলবার লখিমপুরের পাভ সংরক্ষিত বনাঞ্চলে বেদখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান, তৈরি প্রশাসন
Image

মঙ্গলবার লখিমপুরের পাভ সংরক্ষিত বনাঞ্চলে বেদখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান, তৈরি প্রশাসন

লখিমপুর (অসম), ৯ জানুয়ারি (হি.স.) : আগামীকাল মঙ্গলবার লখিমপুর জেলার অন্তর্গত পাভ সংরক্ষিত বনাঞ্চলে চলবে বেদখলকারীদের বিরুদ্ধে প্রশাসনের উচ্ছেদ অভিযান। এ জন্য আজ সকাল থেকে সংশ্লিষ্ট এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ ও আধাসেনার দলl

আজ সংশ্লিষ্ট অঞ্চলে মকড্ৰিলও সম্পন্ন করেছেন পুলিশ ও সিআরপিএফ-এর জওয়ানরা। জনৈক প্রশাসনিক আধিকারিক জানান, প্রায় ৬০০ সশস্ত্র পুলিশ ও সিআরপিএফ-এর জওয়ান মোতায়েন করা হয়েছে। আজ দুপুর থেকে বিকেল পর্যন্ত তার মকড্ৰিল করেছেন।

তিনি জানান পাভ সংরক্ষিত বনাঞ্চলের ৫০১ হেক্টর ভূমিকে জবরদখলকারীদের কবজা থেকে উদ্ধার করা হবে। তবে ইতিমধ্যে প্রশাসনের নোটিশ পেয়ে অধিকাংশ বেদখলকারী অন্যত্র সরে গেছেন বলেও জানান তিনি। তাই তাঁর ধারণা, আগামীকালের উচ্ছেদ অভিযানে কোনও অশান্তি হবে না।

Releated Posts

মণিপুরের লোকটাক হ্রদে নৌকাভ্রমণ মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের

ইম্ফল, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দু’দিনের মণিপুর সফরে এসে শনিবার উত্তর-পূর্ব ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ লোকটাক লেকে নৌকাভ্রমণ…

ByByNews Desk Sep 12, 2026

বন শহিদদের শ্রদ্ধা জানালেন অসমের মুখ্যমন্ত্রী, অরণ্যরক্ষায় ‘বন দুর্গা’র ভূমিকার প্রশংসা

গুয়াহাটি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় বন শহিদ দিবস উপলক্ষে কর্তব্যরত অবস্থায় প্রাণ হারানো বনকর্মীদের প্রতি শ্রদ্ধা জানালেন অসমের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে সরকার: মুখ্যমন্ত্রী খাণ্ডু

ইটানগর, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top