News Flash

  • Home
  • দেশ
  • ভারতের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে প্রবাসী ভারতীয়দের ভূমিকা বৈচিত্র্যময় : প্রধানমন্ত্রী
Image

ভারতের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে প্রবাসী ভারতীয়দের ভূমিকা বৈচিত্র্যময় : প্রধানমন্ত্রী

ইন্দোর, ৯ জানুয়ারি (হি.স.): ভারতের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে প্রবাসী ভারতীয়দের ভূমিকা বৈচিত্র্যময়। মধ্যপ্রদেশের ইন্দোরে আয়োজিত ১৭ তম প্রবাসী ভারতীয় দিবস সম্মেলনে এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী বলেছেন, বন্ধুগণ ভারতের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আপনাদের ভূমিকা বৈচিত্র্যময়। আপনারা সবাই ”মেক ইন ইন্ডিয়া”, যোগব্যায়াম, কুটির শিল্প, হস্তশিল্পের পাশাপাশি ভারতীয় বাজরার ব্র্যান্ড অ্যাম্বাসেডর।

তিনি বলেছেন, ভারতের বিভিন্ন রাজ্য ও অঞ্চলের মানুষ যখন পৃথিবীর যে কোনও দেশে মিলিত হন, তখন ”এক ভারত, শ্রেষ্ঠ ভারত”-এর এক মনোরম অনুভূতি হয়। বিশ্বের বিভিন্ন দেশে যখন সবচেয়ে শান্তিপ্রিয়, গণতান্ত্রিক এবং সুশৃঙ্খল নাগরিকদের নিয়ে আলোচনা হয়, তখন ভারতের গণতন্ত্রের জননী হওয়ার গৌরব আরও বেড়ে যায়। ভারতের জি-২০ সভাপতিত্ব সম্পর্কে প্রধানমন্ত্রী বলেছেন, এই বছর ভারত জি-২০ গোষ্ঠীর সভাপতিত্ব করছে। ভারত এই দায়িত্বকে বড় সুযোগ হিসেবে দেখছে। ভারত সম্পর্কে বিশ্বকে অবগত করার এটাই আমাদের কাছে একটি সুযোগ।
প্রধানমন্ত্রী বলেছেন, বিশ্বের সর্বোচ্চ ক্রমবর্ধমান অর্থনীতির মধ্যে রয়েছে ভারত, তৃতীয় বৃহত্তম স্টার্টআপ ইকো সিস্টেম এবং বিশ্বের ইলেকট্রনিক্স ও প্রতিরক্ষা উত্পাদনে লিডার। এই কারণেই গোটা বিশ্বের মানুষ ভারতের গতি এবং স্কেল সম্পর্কে আগ্রহী। ভারতের উন্নয়নের নতুন গতি এবং বিশ্বব্যাপী স্বীকৃতি প্রত্যেক ভারতীয়কে গর্বিত করে। আগামী বছরগুলিতে ভারতকে আরও শক্তিশালী শক্তি হবে!

Releated Posts

গুপ্তচর সন্দেহে চার মাসের ভোগান্তি, দেশে ফেরার অপেক্ষায় বাংলাদেশে আটকে মানসিকভাবে অসুস্থ ভারতীয় বৃদ্ধ

কলকাতা, ৮ জুলাই (আইএএনএস) : ভুলবশত ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে পৌঁছে যাওয়ার পর গুপ্তচর সন্দেহে দীর্ঘদিন…

ByBySandeep Biswas Jul 8, 2026

হাইকোর্টের নির্দেশ অমান্যের অভিযোগ পুলিশের বিরুদ্ধে, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা, ৮ জুলাই (আইএএনএস) : কলকাতায় তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে উত্তেজনার আবহে পুলিশের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের…

ByBySandeep Biswas Jul 8, 2026

বনাধিকার আইনে জমি পাওয়া আদিবাসী পরিবারগুলিকে স্বাধীন জমির নথি দেবে মহারাষ্ট্র সরকার

মুম্বই, ৮ জুলাই (আইএএনএস): বনাধিকার আইন (এফআরএ)-এর আওতায় জমি পাওয়া আদিবাসী পরিবারগুলিকে এবার স্বাধীন জমির নথি ও রেজিস্ট্রির…

ByByNews Desk Jul 8, 2026

ঘৃণাত্মক ভাষণ মামলায় ফের কণ্ঠস্বরের নমুনা দিতে আদালতে গেলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ৮ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে ঘিরে দায়ের হওয়া কথিত ঘৃণাত্মক ভাষণ মামলায় সিআইডি তদন্তের অংশ হিসেবে…

ByByNews Desk Jul 8, 2026
Scroll to Top