News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পূর্বোত্তরের রাজ্যগুলিকে দেয়াb হয়েছে ১৪০ কোটি টাকা
Image

পূর্বোত্তরের রাজ্যগুলিকে দেয়াb হয়েছে ১৪০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জানুয়ারী৷৷  ক্ষুদ্র, ছোট এবং মাঝারি এন্টারপ্রাইজ মন্ত্রকের উদ্যোগে আগামীকাল প্রজ্ঞাভবনে অনুষ্ঠিত হবে এমএসএমই-র টেকসই উন্নয়নের উপর আঞ্চলিক সম্মেলন৷ এই উপলক্ষে আজ হোটেল পোলো টাওয়ারে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়৷ সম্মেলনে মন্ত্রকের যুগ্ম সচিব মার্সি ইপাও জানান, আগামীকাল সকাল ১০টায় প্রজ্ঞাভবনে এই আ’লিক সম্মেলনে উপস্থিত থাকবেন ক্ষুদ্র, ছোট এবং মাঝারি এন্টারপ্রাইজ মন্ত্রকের মন্ত্রী নারায়ণ রানে, মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা, মন্ত্রকের রাজ্য প্রতিমন্ত্রী ভানুপ্রতাপ সিং ভার্মা৷
সাংবাদিক সম্মেলনে ক্ষুদ্র, ছোট এবং মাঝারি এন্টারপ্রাইজ মন্ত্রকের যুগ্ম সচিব জানান, প্রাইম মিনিস্টার এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম (পিএমইজিপি) প্রকল্পে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির জন্য এখন অব্দি ১৪০ কোটি টাকা দেওয়া হয়েছে৷ এরফলে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে ১ লক্ষ ১৪ হাজার ক্ষুদ্র সংস্থা গড়ে উঠেছে৷ এই সংস্থাগুলিতে ৭ লক্ষ ৬০ হাজার কর্মসংস্থান হয়েছে৷ ক্লাস্টার ডেভেলপমেন্ট প্রোগ্রামে ২৯টি প্রকল্পের জন্য মন্ত্রক থেকে এখন পর্যন্ত ১৩৫ কোটি ৪৫ লক্ষ টাকা দেওয়া হয়েছে৷ এসসি, এসটিদের সামগ্রিক উন্নয়নের জন্য এই মন্ত্রক থেকে উদ্যোগ নেওয়া হচ্ছে৷
সাংবাদিক সম্মেলনে শিল্প ও বাণিজ্য দপ্তরের সচিব অভিষেক চন্দ্রা জানান, ভারতবর্ষে কর্মসংস্থানের ক্ষেত্রে এমএসএমই সেক্টর ক’ষিক্ষেত্রের পর দ্বিতীয় স্থানে রয়েছে৷ ত্রিপুরা রাজ্য পিএমইজিপি প্রকল্প রূপায়ণে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে৷ এখন অব্দি এই প্রকল্পে রাজ্যে ৩০০ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে৷ এছাড়াও সাংবাদিক সম্মেলনে এই মন্ত্রকের বিভিন্ন বিভাগের অধিকর্তা ইউ সি শুক্লা, অধিকর্তা বিনম মিশ্রা, অধিকর্তা সুুপ্রিয় ঘোষ, কেভিআইসি-র সিইও বিনীত কুমার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন৷ সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন শিল্প ও বাণিজ্য দপ্তরের অধিকর্তা বিশ্বশ্রী বি৷

Releated Posts

লোডশেডিং নয়, হচ্ছে বিদ্যুৎ বিভ্রাট: মন্ত্রী রতনলাল নাথ

আগরতলা, ১০ সেপ্টেম্বর: “বিদ্যুৎ ছাড়া রাজ্যের উন্নয়ন সম্ভব নয়। শিল্পের জন্য বিদ্যুৎ দরকার, হাসপাতালের জন্য বিদ্যুৎ দরকার, শিক্ষাক্ষেত্রেও…

ByByReshmi Debnath Sep 10, 2026

শিক্ষাপ্রতিষ্ঠানে এসএফআই কর্মীদের উপর হামলার অভিযোগ, আইজিপির দ্বারস্থ সংগঠন

আগরতলা, ১০ সেপ্টেম্বর: রাজ্যের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এসএফআই কর্মী ও সাধারণ পড়ুয়াদের উপর হামলার অভিযোগ তুলে ত্রিপুরা পুলিশের আইনশৃঙ্খলা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ত্রিপুরায় ভোটার তালিকার এসআইআর-এর নতুন সূচি ঘোষণা, ৬ নভেম্বর থেকে বাড়ি বাড়ি যাবেন বিএলও-রা

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ত্রিপুরায় ভোটার তালিকার এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধনের জন্য সংশোধিত সূচিতে অনুমোদন দিয়েছে ভারতের নির্বাচন…

ByByReshmi Debnath Sep 9, 2026

রক্তদান মানবিকতা ও সামাজিক সম্প্রীতির অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন: রতন লাল নাথ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ আজ বলেন, রক্তদান মানবসেবার…

ByByReshmi Debnath Sep 9, 2026
Scroll to Top