ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৮ জানুয়ারি।। শতরানের দোরগোড়ায় পল্লব দাস। আশা করা হচ্ছে আগামী কাল ম্যাচের দ্বিতীয় দিনের প্রথম বেলায় পল্লব তার সেঞ্চুরি করে নেবে। আজ, রবিবার থেকে নরসিংগড়ের পুলিশ ট্রেনিং একাডেমি গ্রাউন্ডে ত্রিপুরা বনাম মিজোরামের মধ্যে কর্নেল সি.কে নাইডু অনূর্ধ্ব ২৫ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের চার দিবসীয় ম্যাচ শুরু হয়েছে। প্রথম ম্যাচে পাঞ্জাবের বিরুদ্ধে প্রথম ইনিংসে লিড নিয়ে রাজ্যদলের ৩ পয়েন্ট প্রাপ্তির সুবাদে মনোবল যথেষ্ট তুঙ্গে। প্রতিকূল আবহাওয়ার কারণে দিনভর খেলা হয়নি। ম্যাচ শুরুতেই অনেকটা অপেক্ষা করতে হয়েছে। দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত সময়ে ৫৯ ওভার খেলার সুযোগ আসে। টস জিতে মিজোরাম প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। ত্রিপুরা ৫৯ ওভার খেলে চার উইকেট হারিয়ে ১৯১ রান সংগ্রহ করেছে। দলের পক্ষে পল্লব দাস ৯০ রানে এবং অধিনায়ক বিক্রম দেবনাথ 25 রানে উইকেটে রয়েছেন। এছাড়া, শংকর পালের ৫৪ রানও বেশ উল্লেখযোগ্য। মিজোরামের বোলার টিলুয়াঙ্গা, লালরিয়াৎরেঙ্গা, রেমরুয়াতা এবং নুনফেলা প্রত্যেকে একটি করে উইকেট পেয়েছে। আগামীকাল ম্যাচের দ্বিতীয় দিনের খেলা অনুষ্ঠিত হবে।

সি.কে নাইডু : বড় স্কোরের লক্ষ্যে ত্রিপুরা, শতকের দোরগোড়ায় পল্লব
Tags:
Releated Posts
২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…
শ্রীলঙ্কা সফরে ভারত অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক যশবর্ধন সিং চৌহান
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): আগামী মাসে শ্রীলঙ্কা সফরে যাওয়া ভারতীয় পুরুষ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত হলেন যশবর্ধন…
বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স
কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…
বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প
তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…


















