News Flash

  • Home
  • খেলা
  • উইমেন্স টি-২০ লিগে সুপ্রিয়ার ব্যাটিংয়ে সিপাহীজলা চ্যাম্পিয়ন, রানার্স রাইডার্স
Image

উইমেন্স টি-২০ লিগে সুপ্রিয়ার ব্যাটিংয়ে সিপাহীজলা চ্যাম্পিয়ন, রানার্স রাইডার্স

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৮ জানুয়ারি।। প্রথমবারের মতো উইমেন্স টি-টোয়েন্টি লীগ চ্যাম্পিয়ন হয়েছে সিপাহীজলা স্টার্স। সুপ্রিয়া দাসের অনবদ্য ব্যাটিং সিপাহীজলা স্টার্স-কে টি-টোয়েন্টি লিগ চ্যাম্পিয়নের খেতাব এনে দিয়েছে। রানার্স ট্রফি পেয়েছে ইউনাইটেড নর্থ রাইডার্স। টিসিএ আয়োজিত বাইজুস ত্রিপুরা উইমেন্স টি-টোয়েন্টি লীগের ফাইনাল ম্যাচে আজ, রবিবার সাত উইকেটের ব্যবধানে ইউনাইটেড নর্থ রাইডার্সকে হারিয়ে সিপাহী জলা স্টার্স প্রথমবারের মতো চ্যাম্পিয়ন ট্রফি জিতে নিয়েছে। বেলা সাড়ে এগারোটায় মেলাঘরের শহীদ কাজল স্মৃতি ময়দানে ফাইনাল ম্যাচ শুরুতে টস জিতে সিপাহী জলা স্টার্স প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। ইউনাইটেড নর্থ রাইডার্স ব্যাটিং এর আমন্ত্রণ পেয়ে সীমিত কুড়ি ওভারে চার উইকেট হারিয়ে ১৪১ রান সংগ্রহ করে। দলের পক্ষে শিউলি চক্রবর্তীর অপরাজিত ৪৬ রান এবং পূজা পালের অপরাজিত ৩৯ রান উল্লেখযোগ্য। ওপেনার প্রিয়া ত্রিপুরার ২৩ রানও উল্লেখ করার মতো। সিপাহীজলা স্টার্স এর সোমা পাল ১৪ রানে দুটি এবং নিকিতা দেবনাথ একটি উইকেট পেয়েছিল। জবাবে ব্যাট করতে নেমে  সিপাহীজলা স্টার্স মূলত 8 বল বাকি থাকতে তিন উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। দলের পক্ষে সুপ্রিয়া দাসের অনবদ্য ব্যাটিং এবং ৫৯ বল খেলে নটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি মেরে ৭৪ রান সংগ্রহ করে দলকে জয়ের দ্বারপ্রান্তে এনে দেয়। প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাবও পেয়েছে সুপ্রিয়া দাস। এছাড়া, শিল্পী দেবনাথের ৩০ রানও উল্লেখযোগ্য। তবে চতুর্থ উইকেটের জুটিতে নিকিতা দেবনাথ (১৭) ও সুরভী রায় (২) অপরাজিত থেকে দলকে জয় এনে দেয়। নর্থ রাইডার্স এর জুয়েল বাউয়াল, শিউলি চক্রবর্তী ও প্রিয়া সূত্রধর একটি করে উইকেট পেয়েছিল।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top