News Flash

  • Home
  • খেলা
  • উদয়পুরে অনূর্ধ্ব ১৫ ক্রিকেটে জামজুরির জয়ের হ্যাটট্রিক
Image

উদয়পুরে অনূর্ধ্ব ১৫ ক্রিকেটে জামজুরির জয়ের হ্যাটট্রিক

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৮ জানুয়ারি।। জয়ের হ্যাটট্রিক জামজুরির। উদয়পুরে অনূর্ধ্ব ১৫ লীগ কাম নকআউট ক্রিকেট টুর্নামেন্ট চলছে জোর কদমে। আজ, রবিবার অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ ম্যাচে জামজুরি কোচিং সেন্টার ১৪২ রানের ব্যবধানে খিলপাড়া কোচিং সেন্টারকে পরাজিত করেছে। জামজুরির পক্ষে এটি জয়ের হ্যাটট্রিক হলেও আপাতত তারা পয়েন্ট তালিকায় রান রেটের কারণে দ্বিতীয় শীর্ষে রয়েছে। জামজুরিতে অনুষ্ঠিত ইন্দিরা ঘোষ স্মৃতি এই টুর্নামেন্টের খেলায় টস জিতে খিলপাড়া কোচিং সেন্টার প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে জামজুরি কোচিং সেন্টার সীমিত ৩৮ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৮৫ রান সংগ্রহ করে। কুয়াশাকীর্ণ সকালে ম্যাচ শুরুতে দেরি হওয়ায় ২ ওভার কমিয়ে নেওয়া হয়।  দলের পক্ষে দ্বিপরাজ দাস অপরাজিত থেকে সর্বাধিক ৩৫ রান পায়। এছাড়া সৌরভ দে ২৯ রান ও কৃষাণ দাসের ২৮ রান উল্লেখযোগ্য। খিলপাড়া কোচিং সেন্টারের সুব্রত দে তিনটি এবং শ্রীধন দত্ত ও আমান রহমান দুটি করে উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে খিলপাড়া কোচিং সেন্টার ২২ ওভার ৩ বল খেলে ৪৩ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। জামজুরির দীপরাজ দাস একাই ছয়টি উইকেট তুলে নেয় মাত্র ৭ রানের বিনিময়ে। স্বাভাবিকভাবেই দ্বীপরাজ প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাবও পায়। এছাড়া, সৌরভ দে দুটি উইকেট পেয়েছে।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top