News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আজ আনন্দনগরে সুলতান শাহ দরগায় সংহতি মেলা শুরু
Image

আজ আনন্দনগরে সুলতান শাহ দরগায় সংহতি মেলা শুরু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জানুয়ারী৷৷  ৯ জানুয়ারী থেকে আনন্দনগর স্থিত সুলতান শাহ দরগায় শুরু হতে যাচ্ছে সংহতি মেলা৷ এই বছর মেলা চলবে ৫ দিন ব্যাপী৷ আগে এই মেলার আয়োজন করা হত তিন দিনের৷ সিদ্ধান্ত ক্রমে এই বছর ২ দিন বৃদ্ধি করা হয়েছে৷ রবিবার সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান ডুকলী ব্লকের চেয়ারম্যান অজয় কুমার দাস৷ তিনি আরও জানান বর্তমান সরকারের আমলে মেলার জৌলুস ফিরে এসেছে৷ ৯ জানুয়ারী মেলার সূচনা করবেন মন্ত্রী রাম প্রসাদ পাল৷ উপস্থিত থাকবেন জেলা শাসক দেবপ্রিয় বর্ধন, তথ্য ও সংসৃকতি দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস সহ অন্যান্যরা৷ তথ্য ও সংসৃকতি দপ্তর ও ডুকলী পঞ্চায়েত সমিতির যৌথ উদ্যোগে এই সংহতি মেলার আয়োজন করা হয়েছে৷ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ এই মেলায় আসেন৷

Releated Posts

দুই মহিলা সাংবাদিকের ওপর দিল্লি পুলিশের নির্যাতনের অভিযোগ, প্রতিবাদে সরব ত্রিপুরা পিপলস পার্টি

আগরতলা, ৫ সেপ্টেম্বর: দিল্লিতে শাহিন খান ও নাফিসা খান নামে দুই মহিলা সাংবাদিকের ওপর পুলিশি নির্যাতনের অভিযোগ তুলে…

ByByTaniya Chakraborty Sep 5, 2026

ভিলেজ কমিটি নির্বাচন: সাতচাঁদে মিছিল করে ১০১ আসনে সিপিআইএমের মনোনয়ন জমা

আগরতলা, ৪ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে শুক্রবার সাতচাঁদ ব্লকে মিছিল করে মনোনয়নপত্র জমা দিল বামফ্রন্ট…

ByByReshmi Debnath Sep 4, 2026

লাইসেন্স ছাড়া তামাক বিক্রিতে কড়া নজর, উদয়পুরে পৌর পরিষদ ও মহকুমা প্রশাসনের অভিযান

আগরতলা, ৪ সেপ্টেম্বর:লাইসেন্স ছাড়া তামাকজাত সামগ্রী বিক্রির বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ নিল উদয়পুর পৌর পরিষদ ও মহকুমা প্রশাসন।…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

কমলপুরের লাম্বুতে বিষধর কিং কোবরার হানা, আতঙ্কিত এলাকাবাসী

কমলপুর, ৪ সেপ্টেম্বর:কমলপুরের লাম্বু এলাকায় হঠাৎই দেখা মিলল বিশাল আকৃতির বিষধর কিং কোবরার। জনবসতিপূর্ণ এলাকায় সাপটিকে দেখতে পেয়ে…

ByByTaniya Chakraborty Sep 4, 2026
Scroll to Top