News Flash

  • Home
  • দেশ
  • ভারতে এলেন গুয়ানার রাষ্ট্রপতি ডঃ ইরফান, যাবেন ইন্দোরে
Image

ভারতে এলেন গুয়ানার রাষ্ট্রপতি ডঃ ইরফান, যাবেন ইন্দোরে

নয়াদিল্লি, ৮ জানুয়ারি (হি.স.) : প্রবাসী ভারতীয় দিবসে যোগ দিতে রবিবার ভারতে পৌঁছেছেন গুয়ানার রাষ্ট্রপতি ডঃ মহম্মদ ইরফান আলি। তিনি মধ্যপ্রদেশের ইন্দোরে অনুষ্ঠিত প্রবাসী ভারতীয় দিবসে যোগ দেবেন। সকাল সাড়ে ১০টায় তিনি ইন্দোরের উদ্দেশে রওনা দেবেন। ৮ থেকে ১০জানুয়ারী ভারত সফরের সময় তিনি দিল্লি, ইন্দোর, বেঙ্গালুরু, কানপুর, আগ্রা এবং মুম্বই সফর করবেন।

বিদেশ মন্ত্রকের মতে, ইন্দোরে ১৭তম প্রবাসী ভারতীয় দিবসের প্রধান অতিথি মহম্মদ ইরফান আলি। রাষ্ট্রপতি ইরফান আলি এই সময়ের মধ্যে ইন্দোরে বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের সাথে বৈঠক করবেন। তিনি ৯ জানুয়ারি ১৭তম প্রবাসী ভারতীয় দিবস কনভেনশনের উদ্বোধনী অধিবেশনে অংশ নেবেন। এই সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top