News Flash

  • Home
  • খেলা
  •  টি-টোয়েন্টি লিগ : সেমিফাইনালে অঘটন স্ট্রাইকার্সকে হারিয়ে স্টার্স ফাইনালে
Image

 টি-টোয়েন্টি লিগ : সেমিফাইনালে অঘটন স্ট্রাইকার্সকে হারিয়ে স্টার্স ফাইনালে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৭ জানুয়ারি।। সেমিফাইনালে ফের অঘটন। স্ট্রাইকার্সকে হারিয়ে স্টার্স-এর চমক। সেমিফাইনালে দুর্দান্ত জয় ছিনিয়ে সিপাহীজলা স্টার্স ফাইনালে পৌঁছুলো। বাইজুস ত্রিপুরা উইমেন্স টি-টোয়েন্টি লীগের ফাইনাল ম্যাচ আগামীকাল অনুষ্ঠিত হচ্ছে। প্রথম সেমিফাইনালে আজ, শনিবার সিপাহীজলা স্টার্স ৬ উইকেটের ব্যবধানে ওয়েস্ট ত্রিপুরা স্ট্রাইকার্সকে হারিয়ে ফাইনালে খেলার ছাড়পত্র ছিনিয়ে নিয়েছে। মেলাঘরে শহীদ কাজল স্মৃতি ময়দানে কুয়াশা ও মন্দালোকের জন্য দেড় ঘন্টা অপেক্ষার পর ম্যাচ শুরু করতে হয়েছে। টি-টোয়েন্টি ফরম্যাট থেকে সরে নয় ওভারে ম্যাচ করা হয়। টস জিতে সিপাহীজলা স্টার্স প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। ওয়েস্ট ত্রিপুরা স্ট্রাইকার্স ব্যাটিং এর আমন্ত্রণ পেয়ে সীমিত নয় ওভারে ছয় উইকেট হারিয়ে ৭৪ রান সংগ্রহ করে। দলের পক্ষে ওপেনার অধিনায়ক মৌচৈতি দেবনাথের সর্বাধিক ৪১ রান এবং মামন রবিদাসের ২১ রান উল্লেখযোগ্য। সিপাহীজলা স্টার্স-এর নিকিতা দেবনাথ ২২ রানে দুইটি এবং সুরভী রায়, সোমা পাল ও রুমা দাস প্রত্যেকে একটি করে উইকেট পেয়েছে। প্রত্যুত্তরে ব্যাট করতে নেমে সিপাহীজলা স্টার্স ঠিক চার বল বাকি থাকতে চার উইকেট হারিয়ে রোমাঞ্চকর ভাবে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। দলীয় ২৮ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে স্টার্স কিছুটা সমস্যায় পড়লেও নিকিতা দেবনাথ এবং সুরভী রায়ের জুটি দলকে জয়ের দোরগড়ায় পৌঁছে দেয়। নিকিতা সর্বাধিক ২৮ রান সংগ্রহ করে দলের জয় অনেকটা নিশ্চিত করার পাশাপাশি প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাবও পায়। শেষে পঞ্চম উইকেটের জুটিতে সুরভী রায় ও অনন্যা দেবনাথের জুটি দুর্দান্তভাবে দলকে জয় এনে দেয়। সুরভী ১৪ রানে এবং অনন্যা ১০ রানে অপরাজিত থাকে। স্ট্রাইকার্স-এর প্রিয়াঙ্কা দাস দুইটি এবং মামন রবিদাস একটি উইকেট পেয়েছে।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top