News Flash

  • Home
  • খেলা
  • ছোটদের ক্রিকেটে শতদল সংঘকে দশ উইকেটে হারিয়ে এগিয়ে চলো সেমিতে
Image

ছোটদের ক্রিকেটে শতদল সংঘকে দশ উইকেটে হারিয়ে এগিয়ে চলো সেমিতে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৬ জানুয়ারি।। ছোটদের ক্রিকেটে দুর্দান্ত জয় পেয়ে এগিয়ে চলো সংঘও সেমিফাইনালে পৌঁছেছে। টিসিএ আয়োজিত সদর অনূর্ধ্ব ১৩ ক্রিকেটের গুরুত্বপূর্ণ খেলায় এগিয়ে চলো সংঘ ১০ উইকেটের বিশাল ব্যবধানে শতদল সংঘ প্লে সেন্টারকে হারিয়ে টানা শেষ চারে উন্নীত হয়েছে। খেলা ছিল ডঃ বি আর আম্বেদকর স্কুল গ্রাউন্ডে। ম্যাচ শুরুতে টস জিতে শতদল সংঘ প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। প্রাকৃতিক প্রতিকূল পরিস্থিতির জন্য ম্যাচে ওভার কমিয়ে ২৮ করা হয়। শতদল সংঘ প্লে সেন্টার  ১৭ ওভার ২ বল খেলে মাত্র ১৪ রান সংগ্রহ করতে সক্ষম হয়। এগিয়ে চলোর বোলার প্রত্যয়, ময়ূখ ও রাজদীপের দাপটে শতদলের কেউ ব্যাটৈ রান সংগ্রহের সুযোগ পায়নি। এগিয়ে চলো সংঘের প্রত্যয় দাস চৌধুরী দুই রানে পাঁচটি উইকেট তুলে নিয়ে চমৎকার সাফল্যের সৌজন্যে প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাবও জিতে নেয়। এছাড়া ময়ুক চৌধুরী ২ রানের তিনটি এবং রাজদীপ সিং দুই রানে দুটি উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে এগিয়ে চলো সংঘ ১৯ বল খেলে কোনও উইকেট না হারিয়েই জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। দলের পক্ষে অর্চিত ভৌমিক ও ময়ূখ চৌধুরীর ওপেনিং জুটিই দলকে জয় এনে দেয়।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top