News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গৌরনগরে গভীর জঙ্গলে উদ্ধার নাবালকের রক্তাক্ত মৃতদেহ
Image

গৌরনগরে গভীর জঙ্গলে উদ্ধার নাবালকের রক্তাক্ত মৃতদেহ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ জানুয়ারী৷৷ গৌরনগর আরডি ব্লকের অধীনে খাওড়াবিল চৌদ্দ দেবতার মন্দিরের পাশে গভীর জঙ্গল থেকে উদ্ধার একই এলাকার বাসিন্দা রাঙ্কেল নমঃ নামে এক নাবালককের রক্তাক্ত মৃতদেহ৷  কে বা কারা পেটের মধ্যে ধারালো অস্ত্র ঢুকিয়ে হত্যা করে জঙ্গলের মধ্যে  ফেলে রেখে যায়৷ জানা গেছে মাস দুয়েক পূর্বে রাঙ্কেল নমঃ নামে নাবালককে হত্যার ঘটনায় গ্রেপ্তার করে পুলিশ৷ ইরানি থানার পুলিশ তাকে গ্রেফতার করে৷ পরবর্তী সময় স্থান হয় ধর্মনগর জুবেনাইল হোমে৷ গত দুদিন আগে হোম থেকে পালিয়ে যায় নাবালক৷ পালিয়ে আসে নিজ বাড়িতে আসে বলে খবর৷  শুক্রবার সন্ধ্যা থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না৷ পরবর্তী সময় এলাকাবাসী রাতের দিকে খাওড়াবিল চৌদ্দ দেবতার মন্দিরের পাশে গভীর জঙ্গলে তার মৃতদেহ দেখে  হতভম্ব হয়ে পড়ে৷ তার মৃতদেহের পাশে একটি ধারাল অস্ত্র পাওয়া যায়৷  পরবর্তী সময় খবর পাঠানো হয় ইরানি থানায়৷ ঘটনাস্থলে ছুটে আসে ইরানি থানার বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী৷ পাশাপাশি ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান কৈলাশহর মহকুমা পুলিশ আধিকারিক ধ্রুব নাথ৷  গোটা ঘটনার তদন্ত শুরু করেছেন৷  এখন দেখার বিষয় পুলিশি  তদন্তে কি রহস্য উন্মোচিত হয়৷ গোটা ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে৷

Releated Posts

চার মাস ধরে বেতন বন্ধের অভিযোগ, শিক্ষা ভবনে মিড-ডে মিল কর্মীদের ডেপুটেশন

আগরতলা, ৯ সেপ্টেম্বর: টানা চার মাস ধরে বেতন না পাওয়া, নতুন কর্মী নিয়োগ না হওয়া এবং কাজের তুলনায়…

ByByReshmi Debnath Sep 9, 2026

মান্দাইয়ে স্ক্রুটিনিতে বাধার অভিযোগ, ব্লকের সামনে রাস্তায় বসে বামেদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনকে ঘিরে মান্দাই ব্লকে স্ক্রুটিনি পর্বে উত্তেজনা ছড়াল। বামফ্রন্ট ও নির্দল প্রার্থীদের স্ক্রুটিনিতে…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চোরাই সামগ্রী ও বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার, আটক এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই সামগ্রীর পাশাপাশি বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার করল এয়ারপোর্ট…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

টমটম চালককে মারধরের অভিযোগ, থানায় মামলা

ধর্মনগর, ৯ সেপ্টেম্বর: প্রকাশ্য রাস্তায় এক টমটম চালককে মারধরের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে ধর্মনগরের অফিসটিলা এলাকায়। কালী…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top