News Flash

  • Home
  • মুখ্য খবর
  • নিয়মিতকরণের দাবি নিয়ে কৃষি মন্ত্রীর দরজায় বাগিচা কর্মীরা, মিলেছে আশ্বাস
Image

নিয়মিতকরণের দাবি নিয়ে কৃষি মন্ত্রীর দরজায় বাগিচা কর্মীরা, মিলেছে আশ্বাস

আগরতলা, ৭ জানুয়ারি (হি. স.) : নিয়মিতকরণের দাবি নিয়ে আজ কৃষিমন্ত্রীর দরজায় হাজির হন বাগিচা কর্মীরা। কৃষি মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় মন্ত্রিসভার বৈঠকে তাঁদের দাবি নিয়ে আলোচনা করবেন বলে আশ্বাস দিয়েছেন।

তাঁদের বক্তব্য, দীর্ঘদিন যাবৎ অনিয়মিত কর্মী হিসেবে ১৭৫ জন বাগিচা কর্মী নিযুক্ত আছেন। কিন্তু, এখনো পর্যন্ত তাঁদের নিয়মিত করার কোনো উদ্যোগ গ্রহণ করছে না সরকার। পরিশ্রমের যর্থাথ মজুরি না পাওয়ার ফলে তাঁরা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন এবং তাতে নানা সমস্যা সমাধান সম্ভব হচ্ছে না। দীর্ঘদিন ধরে নিয়মিতকরণের দাবি জানিয়ে আসলেও তাদের দাবি পুরন করা হচ্ছে না।

এদিন তাঁরা কৃষিমন্ত্রী প্রনজিৎ সিংহ রায় কাছে নিয়মিতকরণের প্রদক্ষেপ গ্রহণে অনুরোধ জানিয়েছেন। কৃষি মন্ত্রী তাঁদের দাবি শুনেছেন এবং বিষয়টি নিয়ে মন্ত্রিসভার বৈঠকে আলোচনা করবেন বলে আশ্বাস দিয়েছেন।

Releated Posts

রক্তদান মানবিকতা ও সামাজিক সম্প্রীতির অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন: রতন লাল নাথ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ আজ বলেন, রক্তদান মানবসেবার…

ByByReshmi Debnath Sep 9, 2026

এসএএসসিআই প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা, পরিকাঠামো উন্নয়নে গতি বাড়ানোর নির্দেশ

আগরতলা, ৯ সেপ্টেম্বর:কেন্দ্রের মূলধনী বিনিয়োগের জন্য রাজ্যগুলিকে বিশেষ সহায়তা (এসএএসসিআই) প্রকল্পের আওতায় ত্রিপুরায় গুরুত্বপূর্ণ পরিকাঠামো উন্নয়নমূলক কাজ দ্রুত…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

এক রাতেই তিন দোকানে চুরি, ধর্মনগরের নিরাপত্তা নিয়ে তীব্র প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৯ সেপ্টেম্বর:এক রাতেই পরপর তিনটি দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ত্রিপুরার ধর্মনগরে। ব্যস্ত হরি…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

কাছাড়ে ৪৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, যৌথ অভিযানে আটক এক

শিলচর, ৮ সেপ্টেম্বর: আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল আসাম রাইফেলস। কাস্টমস বিভাগ এবং কাছাড় পুলিশের…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top