নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ জানুয়ারী৷৷ কোনাবনে জমি সংক্রান্ত বিষয়কে নিয়ে ছোট ভাই ও বোনেরা সঙ্ঘবদ্ধভাবে আক্রমণ ও প্রাণনাশের হুমকি দেয় বড় ভাই সহ তাঁর পরিবারের উপর৷ বাধ্য হয়ে শুক্রবার মধুপুর থানায় দারস্থ হয় আক্রান্ত পরিবার৷
জানা যায় কোনাবন এলাকার বাসিন্দা হরিপদ দেব তাঁর বাবা মারা যাওয়ার পর ছোট ভাই বাদল দেব সহ বোনেদের অনেক কষ্ট করে লালন পালন করে বড় করেছেন৷ হঠাৎ ২৫ শে নভেম্বর বাবার জমি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে বাদল দেব, জ্যোৎস্না দেব, ঝর্না মজুমদার, পুষ্প দেব, জুয়েল দাস, সঙ্গবদ্ধভাবে আক্রমণ চালায় হরিপদ দেবের বাড়িতে৷ হরিপদ দেবের স্ত্রী ঝনু দেব ও শাশুড়ির উপর আক্রমণ চালায়৷ পাশাপাশি পিতার সমস্ত সম্পত্তি ছোট ভাই বাদল দেব সিপিএম আমলে ক্ষমতা দেখিয়ে নিজ নামে করে নেয়৷ পাশাপাশি বোনদের জানিয়ে দেন পিতৃ সম্পত্তির কোন কাগজ তাঁর কাছে নেই৷ গত ২৬ শে নভেম্বর হরিপদ দেব তাঁর সঙ্গে ঘটে যাওয়া ঘটনা নিয়ে পঞ্চায়েতে জানানোর পর প্রতিনিয়ত পরিবারের উপর প্রাণনাসের হুমকি দেয় বাদল দেব সহ তাঁর বোনেরা৷ অবশেষে শুক্রবার বাদল দেব, সহ সব বোনদের বিরুদ্ধে মামলা দায়ের করেন বড় ভাই হরিপদ দেব৷ পাশাপাশি সমস্ত ঘটনা বিস্তারিত জানান সংবাদ মাধ্যমের সামনে৷

কোনাবনে সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে বিবাদের জেরে বাড়িতে হামলা, থানায় এফআইআর
Releated Posts
কমলাসাগর সীমান্তে দুই বাংলাদেশি যুবক আটক, বিএসএফের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন
নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৩ জুন: কমলাসাগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে দুই বাংলাদেশি যুবককে আটক করা হয়েছে।…
এমবিবি বিমানবন্দর আজ উত্তর-পূর্ব ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ বিমান যোগাযোগ কেন্দ্র: বিমানবন্দর অধিকর্তা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: গত এক দশকেরও বেশি সময়ে আগরতলার মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দর অভূতপূর্ব উন্নয়নের…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
মোহনপুরে যৌথ বাহিনীর অভিযানে ৪১ কেজি গাঁজা, পিস্তল ও কার্তুজ উদ্ধার; আটক এক
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজ্যে নেশা কারবার ও অবৈধ আগ্নেয়াস্ত্রের বিস্তার নিয়ে উদ্বেগের মধ্যেই বড়সড় সাফল্য পেল নিরাপত্তা…


















