News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কোনাবনে সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে বিবাদের জেরে বাড়িতে হামলা, থানায় এফআইআর
Image

কোনাবনে সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে বিবাদের জেরে বাড়িতে হামলা, থানায় এফআইআর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ জানুয়ারী৷৷ কোনাবনে জমি সংক্রান্ত বিষয়কে নিয়ে ছোট ভাই ও বোনেরা সঙ্ঘবদ্ধভাবে আক্রমণ ও প্রাণনাশের হুমকি দেয় বড় ভাই সহ তাঁর পরিবারের উপর৷ বাধ্য হয়ে শুক্রবার মধুপুর থানায় দারস্থ হয় আক্রান্ত পরিবার৷  
জানা যায় কোনাবন এলাকার বাসিন্দা হরিপদ দেব তাঁর বাবা মারা যাওয়ার পর ছোট ভাই বাদল দেব সহ বোনেদের  অনেক কষ্ট করে লালন পালন করে বড় করেছেন৷  হঠাৎ ২৫ শে নভেম্বর বাবার জমি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে বাদল দেব, জ্যোৎস্না দেব, ঝর্না মজুমদার, পুষ্প দেব, জুয়েল দাস, সঙ্গবদ্ধভাবে আক্রমণ চালায় হরিপদ দেবের বাড়িতে৷  হরিপদ দেবের  স্ত্রী ঝনু দেব ও শাশুড়ির  উপর আক্রমণ চালায়৷ পাশাপাশি পিতার সমস্ত সম্পত্তি ছোট ভাই বাদল দেব সিপিএম আমলে ক্ষমতা দেখিয়ে নিজ নামে করে নেয়৷ পাশাপাশি বোনদের জানিয়ে দেন পিতৃ সম্পত্তির কোন কাগজ তাঁর কাছে নেই৷ গত ২৬ শে নভেম্বর হরিপদ দেব তাঁর সঙ্গে ঘটে যাওয়া ঘটনা নিয়ে পঞ্চায়েতে জানানোর পর প্রতিনিয়ত পরিবারের উপর প্রাণনাসের হুমকি দেয় বাদল দেব সহ তাঁর বোনেরা৷  অবশেষে শুক্রবার  বাদল দেব, সহ সব বোনদের বিরুদ্ধে মামলা দায়ের করেন বড় ভাই হরিপদ দেব৷ পাশাপাশি সমস্ত ঘটনা বিস্তারিত জানান সংবাদ মাধ্যমের সামনে৷

Releated Posts

বিরল রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে ১২টি ভায়াল দেওয়া হয়েছে

আগরতলা, ১২ সেপ্টেম্বর :  রাজ্য সরকারের বিশেষ উদ্যোগে স্পাইনাল মাস্কুলার এট্রোফি টাইপ-১ জেনেটিক রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে…

ByByNews Desk Sep 12, 2026

সিএনজি সংকটে খোয়াইয়ে ছয় শতাধিক অটোর দীর্ঘ লাইন, চরম দুর্ভোগে চালকরা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: সিএনজি সংকটে শনিবার সকাল থেকেই চরম দুর্ভোগের মুখে পড়লেন খোয়াই শহর ও আশপাশের এলাকার অটোচালকরা।…

ByByNews Desk Sep 12, 2026

জেলা শাসকের দফতরের পাশে বেহাল রাস্তা, ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: রাস্তার বেহাল দশার কারণে এলাকার ছেলে-মেয়েদের কাছে বিয়ের সম্বন্ধ এসেও ফিরে যাচ্ছে। এমনই অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 12, 2026

জাতীয় শিক্ষানীতি ২০২০ হলো নতুন ও উন্নত ভারত গড়ার মূল ভিত্তি: রাজ্যপাল

আগরতলা, ১২ সেপ্টেম্বর: সাফল্যের কোনও শর্টকার্ট উপায় নেই। শিক্ষার্থীদের শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য নিরন্তর প্রচেষ্টা চালাতে, শেখা অব্যাহত রাখতে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top