News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরায় শতায়ু ভোটার রয়েছেন ৬৭৯ জন, পাঁচ বছরে মোট ভোটার বেঁড়েছে ২ লক্ষ ৪০ হাজার ৬৫ জন
Image

ত্রিপুরায় শতায়ু ভোটার রয়েছেন ৬৭৯ জন, পাঁচ বছরে মোট ভোটার বেঁড়েছে ২ লক্ষ ৪০ হাজার ৬৫ জন

আগরতলা, ৬ জানুয়ারি (হি. স.) : ত্রিপুরায় শতায়ু ভোটার রয়েছেন ৬৭৯ জন। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হওয়ার পর এই তথ্য সামনে এসেছে। চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী ত্রিপুরায় ২৮ লক্ষ ১৩ হাজার ৪৭৮ জন। ২০১৮ সালের বিধানসভা নির্বাচনে মোট ভোটার ছিল ২৫ লক্ষ ৭৩ হাজার ৪১৩ জন। তাতে, পাঁচ বছরে ২ লক্ষ ৪০ হাজার ৬৫ জন ভোটারের বৃদ্ধি হয়েছে।

চূড়ান্ত ভোটার তালিকায় পুরুষ ১৪ লক্ষ ১৪ হাজার ৫৭৬ জন, মহিলা ১৩ লক্ষ ৯৮ হাজার ৮২৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৭৭ জন। এছাড়া নতুন ভোটারের তালিকায় প্রায় সাড়ে ১৩ হাজার ব্রু শরণার্থী রয়েছেন যাঁদের ত্রিপুরায় স্থায়ীভাবে বসবাসের ব্যবস্থা করা হয়েছে।

নির্বাচনী জনসংখ্যার আনুপাতিক হার আগে ছিল ৬৪৭ জন। এখন বেড়ে দাঁড়িয়েছে ৬৬৬। তেমনি এবার নতুন ভোটার নথিভুক্তির ক্ষেত্রে মহিলাদের সংখ্যা পুরুষদের তুলনায় বেশি হয়েছে। নির্বাচন কমিশনের বিশেষ অভিযানের ফলে এবার পুরুষের তুলনায় ১০৭৬৬ জন বেশি মহিলা ভোটার নথিভুক্ত হয়েছেন। এদিকে, আগে প্রতি হাজার পুরুষ ভোটারে মহিলা ভোটার ছিল ৯৮১ জন। এখন তা বেড়ে হয়েছে ৯৮৯ জন। তৃতীয় লিঙ্গের ভোটার আগে ছিল ৪৬ জন, এখন বেঁড়ে হয়েছে ৭৭ জন।

এদিকে, ত্রিপুরায় ২৫০৪টি স্থানে ৩৩২৮টি ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছে। ১০৩৪৪ জন সার্ভিস ভোটার রয়েছেন। কমিশনের দেওয়া তথ্যে জানা গিয়েছে, চূড়ান্ত ভোটার তালিকায় ১৮ থেকে ১৯ বছর বয়সী ৬৫০৪৪ জন নতুন ভোটার নথিভুক্ত হয়েছেন। তাঁদের মধ্যে পুরুষ 34৭০৪ জন, মহিলা ৩০৩২৮ জন এবং তৃতীয় লিঙ্গের ১২ জন ভোটার রয়েছেন। অন্যদিকে, ৩৬৬১ জন নতুন ভোটারদের নিয়ে ত্রিপুরায় মোট দিব্যাঙ্গন ভোটার রয়েছেন ১৭২৯৭ জন।কমিশনের দেওয়া তথ্যে আর জানা গিয়েছে, ত্রিপুরায় শতায়ু ভোটার রয়েছেন ৬৭৯ জন এবং ৮০ বছরের উর্দ্ধে ভোটারের সংখ্যা ৩৮০৩৯ জন।

Releated Posts

বিদ্যাসাগরের কারণেই বাংলা ভাষার প্রভূত উন্নয়ন সম্ভব হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: শিক্ষাক্ষেত্রের উন্নয়নে রাজ্য সরকারের গৃহীত পদক্ষেপগুলির জন্যই শহর এবং গ্রামের মধ্যে শিক্ষার গুণগতমানের ব্যবধান অনেকটাই…

ByByNews Desk Sep 26, 2026

টিটিএএডিসির সমস্যা সমাধানে জোটসঙ্গীদের সঙ্গে একযোগে কাজ করবে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ (টিটিএএডিসি)-সংক্রান্ত বিভিন্ন সমস্যা সমাধান এবং রাজ্যের উন্নয়নকে আরও ত্বরান্বিত…

ByByNews Desk Sep 26, 2026

সীমান্ত ও পাহাড়ি এলাকায় বিএসএনএলের নেটওয়ার্ক শক্তিশালী করার দাবি, ৫জি পরিষেবা নিয়ে প্রশ্ন বিপ্লবের

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: ত্রিপুরার সীমান্ত ও পাহাড়ি এলাকায় বিএসএনএলের নেটওয়ার্ক পরিষেবা আরও শক্তিশালী করার পাশাপাশি গ্রাহক পরিষেবার মানোন্নয়নের…

ByByTaniya Chakraborty Sep 26, 2026

ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপার্সন পদে ফের ঝর্ণা দেববর্মা, নতুন তিন সদস্যের অন্তর্ভুক্তি

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের (টিসিডব্লিউ) চেয়ারপার্সন পদে ফের নিয়োগ পেলেন ঝর্ণা দেববর্মা। আরও তিন বছরের…

ByByTaniya Chakraborty Sep 26, 2026
Scroll to Top