News Flash

Image

আদিবাসীদের অবরোধে চরম ভোগান্তি বাঁকুড়ায়

বাকুঁড়া, ৪ জানুয়ারি (হি. স.) : আদিবাসীদের সংগঠন ভারত জাকাত মাঝি পারগনার ডাকে ১২দফা দাবীতে বুধবার রাজ্য জুড়ে শুরু হয়েছে রাস্তা অবরোধ।এই অবরোধে চূড়ান্ত হয়রানির শিকার হচ্ছেন সাধারন মানুষ। বাকুঁড়া জেলার মোট১৪টি স্হানে বুধবার সকল ছটা থেকে এই অবরোধ শুরু হয়েছে।সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে অবরোধ চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

অবরোধের ফলে একদিকে যেমন বাকুঁড়া শহর অবরুদ্ধ হয়ে পড়েছে অপরদিকে পার্শ্ববর্তী জেলা মেদিনীপুর, ঝাড়গ্ৰাম,পুরুলিয়া, বর্ধমান হুগলীর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।ধলডাঙ্গা, পোয়াবাগান,হেভিমোড়ে অবরোধের কারনে ৬০নং জাতীয় সড়ক সহ ঝাড়গ্ৰাম,খড়্গপুর, দূর্গাপুর রাজ্য সড়কে অবরোধের কারনে বিচ্ছিন্ন বাকুঁড়া।অবরোধের ফলে চরম ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষকে। হাসপাতালে চিকিৎসাধীন আত্মীয়কে দেখতে এসে যেমন কেউ নাকাল, তেমনি জরুরি কাজে শহরে আসতে না পেরে চরম অসুবিধায় পড়েছেন বহু ছাত্র ছাত্রী, সাধারন মানুষ।সমস্ত রাস্তাতেই যানবাহনের লম্বা লাইন।বাদ যায়নি রেলওয়েও।অবরোধের কারনে বহু ট্রেন আটকে পড়েছে।এদিকে বিশৃঙ্খলা এড়াতে বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

Releated Posts

বিশ্বের নানা ধাক্কা সামলাতে ব্রিকসকে বাণিজ্য বাড়িয়ে সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করতে হবে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে ব্রিকস দেশগুলিকে পারস্পরিক বাণিজ্য আরও বাড়ানো এবং সরবরাহ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৯/১১ হামলার ২৫ বছর, নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত মোদির

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীতে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৫ দিনের কর্মসপ্তাহ ও বকেয়া বেতন-সহ একাধিক দাবিতে দেশজুড়ে ব্যাংক ধর্মঘট

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): পাঁচ দিনের কর্মসপ্তাহ চালু করা এবং বকেয়া বেতন-সহ একাধিক দাবিতে শুক্রবার দেশজুড়ে ব্যাংক ধর্মঘটের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট রামাফোসা

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ১৮তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে শুক্রবার নয়াদিল্লিতে পৌঁছলেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। বিমানবন্দরে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top