News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরায় ৫ জানুয়ারি জনবিশ্বাস যাত্রায় অংশ নিতে আজ রাতেই আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ 
Image

ত্রিপুরায় ৫ জানুয়ারি জনবিশ্বাস যাত্রায় অংশ নিতে আজ রাতেই আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ 

আগরতলা, ৪ জানুয়ারি (হি. স.) : জনবিশ্বাস যাত্রায় অংশ নিতে আজ রাতেই ত্রিপুরায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। রাত আনুমানিক ১১টা নাগাদ বায়ু সেনার বিশেষ বিমানে তিনি আগরতলায় আসবেন। আগামীকাল ৫ জানুয়ারি উত্তর ত্রিপুরা জেলায় কদমতলা এবং দক্ষিণ ত্রিপুরা জেলায় সাব্রুমে জনবিশ্বাস যাত্রার সূচনা করবেন তিনি।

এ-বিষয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী আজ প্রদেশ বিজেপির নির্বাচনী কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে বলেন, ২০১৮ সালে বিধানসভা নির্বাচনের সময় দলের সর্বভারতীয় সভাপতি ছিলেন অমিত শাহ। আজ তিনি দেশের স্বরাষ্ট্র মন্ত্রীর দায়িত্বে রয়েছেন। মুখ্যমন্ত্রীর কথায়, অমিত শাহের চিন্তাধারায় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আদর্শকে পাথেয় করে ২০১৮ সালে বিজেপি ত্রিপুরায় জয়ী হয়েছে। ২০২৩ বিধানসভা নির্বাচনে আবারো ক্ষমতায় ফিরবে, দৃঢ় বিশ্বাসের সাথে বলেন তিনি।

তিনি বলেন, আগামীকাল সকাল ১১টায় ধর্মনগরে এবং দুপুর ২টায় সাব্রুমে জনবিশ্বাস যাত্রার সূচনা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী। ধর্মনগরে জনসভা শেষে জনৈক কার্যকর্তার বাড়িতে দুপুরের আহার সারবেন তিনি। এরপর সাব্রুমে জনসভা শেষে দিল্লি ফিরে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী।

মুখ্যমন্ত্রীর কথায়, ২০১৮ সালে জন আশীর্বাদ দিয়ে পথ চলা শুরু করেছিল বিজেপি। এখন জন বিশ্বাস যাত্রা দিয়ে ২০২৩ বিধানসভা নির্বাচন শুরু করতে যাচ্ছি। তাঁর দাবি, আগামীকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর সফর দিয়েই নির্বাচনী হওয়া ত্রিপুরায় বইতে শুরু করবে।

এদিন বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, জনবিশ্বাস যাত্রা সারা ত্রিপুরায় ১০০০ কিমি পথ অতিক্রম করবে। ওই যাত্রাকে ঘিরে প্রায় ২০০ স্থানে ছোট বড় সভা করা হবে। তাঁর দাবি, জনবিশ্বাস যাত্রায় অংশ নেওয়ার জন্য সাংসদ লকেট চট্টোপাধ্যায়, অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা, কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সানোয়াল, কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু, পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপি কেন্দ্রীয় নেতা মিঠুন চক্রবর্তী সহ আরও অনেক নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে।

Releated Posts

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top