News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পৃথক স্থানে দুর্ঘটনায় আহত দুই, গ্রেফতার এক
Image

পৃথক স্থানে দুর্ঘটনায় আহত দুই, গ্রেফতার এক

বিশ্রামগঞ্জ(ত্রিপুরা), ৩ জানুয়ারি (হি. স.) : পৃথক স্থানে যান দুর্ঘটনায় দুই জন আহত হয়েছেন। গাড়ি ও বাইকের মুখোমুখি সংঘর্ষে দুইটি দুর্ঘটনা ঘটেছে। একটি ঘটনায় গাড়ির চালককে পুলিশ গ্রেফতার করেছে।

মঙ্গলবার দুপুর ১২টা নাগাদ বিশালগড়ে বাইক ও লরির মুখোমুখি সংঘর্ষে একজন আহত হয়েছেন। এদিন টিআর০৩আই১৭৪৪ নম্বরের ট্রাকের সাথে টিআর০১ডাব্লিই৭৬৫৯ বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। তাতে, বাইক চালক শাকিল আহমেদ (২০) রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়েছেন। স্থানীয় মানুষ তাঁকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যান। কিন্তু, তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিত্সকরা তাঁকে জি বি হাসপাতালে স্থানান্তর করেছেন। এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে ছুটে গিয়ে ট্রাক চালককে গ্রেফতার করেছে।

অন্যদিকে, মঙ্গলবার দুপুর ১২টা নাগাদ বিশ্রামগঞ্জ এসপি অফিস সংলগ্ন সড়কে বাইক ও গাড়ির মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। বিশ্রামগঞ্জ যাওয়ার পথে বাইক চালক মন্টু দাস(৩৬) দুর্ঘটনায় আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন।দুর্ঘটনার খবর পেয়ে দমকল কর্মীরা ছুটে এসে আহত ব্যক্তিকে উদ্ধার করে বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেছেন। খবর পেয়ে পুলিশও ছুটে গেছে। কিন্তু, গাড়ির চালককে গ্রেফতার করতে সক্ষম হয়নি। কারণ, দুর্ঘটনার পরই গাড়ির চালক পালিয়ে গেছেন।

Releated Posts

বার্ষিক পূজার দিনেই মন্দিরে দুঃসাহসিক চুরি, চাঞ্চল্য বিশালগড়ে

বিশালগড়, ১০ সেপ্টেম্বর: বার্ষিক পূজার দিনেই মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে বিশালগড়ের রাউৎখলা এলাকায়। ঐতিহ্যবাহী…

ByByReshmi Debnath Sep 10, 2026

কালীমন্দিরে চুরি, বাধা দিতে গিয়ে আক্রান্ত, পুলিশের হাতে গ্রেপ্তার অভিযুক্ত

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত আদর্শ পল্লী এলাকায় একটি বাড়ির কালীমন্দিরে চুরির অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

সুকান্ত পল্লীতে ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাই, গ্রেপ্তার আরও এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর:  ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাইয়ের ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। এই নিয়ে…

ByByReshmi Debnath Sep 9, 2026

রোগীর মৃত্যুকে ঘিরে জিবি হাসপাতালে উত্তেজনা, চিকিৎসা পরিষেবা নিয়ে গাফিলতির অভিযোগ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে বুধবার জিবি হাসপাতালে উত্তেজনা ছড়ায়। মৃতের পরিজন ও অন্যান্য রোগীর…

ByByReshmi Debnath Sep 9, 2026
Scroll to Top