News Flash

Image

গোলাঘাটিতে পথসভা ও শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৩ জানুয়ারী৷৷ নির্বাচন যতই এগিয়ে আসছে প্রচারে আরো নতুন পন্থা অবলম্বন করছে শাসকদল বিজেপি৷ভোটের প্রচারে এখনও এগিয়ে রয়েছে শাসক দল বিজেপি৷ জনগণের সাথে নিবিড় সম্পর্ক স্থাপন করতে একের পর এক সাংগঠনিক পরিকল্পনা অবলম্বন করছেন৷ শাসক দল বিজেপির ঘরে ঘরে বিজেপি অভিযানে ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়েছে৷ ইংরেজি নতুন বছরের শুরুতেই প্রচারে ঝড় তুলেছে বিজেপি৷ মন্ডল প্রদেশ ভিত্তিক সবগুলি মোর্চা পৃথকভাবে জনসভা করছে৷ মানুষের সঙ্গে সম্পর্ক আরও নিবিড় করতে  এবার শুরু হয়েছে বুথ ভিত্তিক পথসভা এবং উঠোন সভা৷ গোলাঘাটি বিধানসভার ৭ এবং ৩২ নম্বর বুথে বিজেপির বুথ ভিত্তিক কার্যক্রমে কার্যকর্তাদের  ব্যাপক উচ্ছ্বাস পরিলক্ষিত হয়৷ প্রতি বুথে বিজেপির জয় সুনিশ্চিত করতে মাঠ পর্যায়ে সংঘবদ্ধভাবে কাজ শুরু করেছে সকল স্তরের কার্যকর্তা৷ সোমবার সন্ধ্যা রাতে  গোলাঘাটি বিধানসভার গোলাঘাটি পঞ্চায়েতের ৩২ নম্বর বুথ ধলীপুকুরে বিজেপির পথসভা অনুষ্ঠিত হয়৷ সেখানে গরীব দুঃস্থদের মধ্যে শীত কম্বল বিতরন করা হয়৷ এছাড়া সভায় বক্তব্য রাখেন বিজেপির প্রদেশ সম্পাদিকা মৌসুমি দাস, জেলা সভাপতি গৌরাঙ্গ ভৌমিক, বিধায়ক বীরেন্দ্র কিশোর দেববর্মা, বুথ সভাপতি সুজিত সিনহা প্রমুখ৷ মহিলা স্বশক্তিকরণে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের  প্রকল্প গুলো নিয়ে আলোচনা করেন মৌসুমী দাস৷ জেলা সভাপতি গৌরাঙ্গ ভৌমিক সন্ত্রাস ইস্যুতে সিপিএমকে তুলোধুনো করেন৷ বলেন পঁচিশ বছর অনেক মায়ের বুক খালি হয়েছে৷ পুত্র হারিয়েছে পিতা, স্ত্রী হারিয়েছে স্বামী৷ এই সিপিএমের মুখে গণতন্ত্রের কথা বেমানান৷ তিনি বলেন বিজেপি রাজ্যে শান্তি প্রতিষ্ঠা করেছে৷ বিধায়ক বীরেন্দ্র কিশোর দেববর্মা বলেন উন্নয়ন তরান্বিত করতে আগামী বিধানসভা নির্বাচনে আরো বেশি ভোটে বিজেপিকে জয়ী করুন৷ এছাড়া এদিন সন্ধ্যায় গোলাঘাটি বিধানসভার শ্রীনগর পঞ্চায়েতের ৭ নম্বর বুথে প্রবীণ কার্যকর্তা মানিক দাসের বাড়িতে উঠোন সভা অনুষ্ঠিত হয়৷ সেখানে কিছু সিপিএমের সমর্থক বিজেপিতে যোগ দেন৷ উঠোন সভায় ছিলেন মন্ডল সহসভাপতি কিশোর ঘোষ, শক্তি ইনচার্জ গৌতম দেবনাথ, বুথ সভাপতি তপন সাহা৷ শাসকদলের একেরপর এক সাংগঠনিক কর্মসূচিতে সাধারণ জনসাধারণের উপস্থিতি জানান দিচ্ছে এখনো প্রচারে এগিয়ে আছে বিজেপি৷ বিজেপির রাজ্যে নেতৃত্ব ও একেরপর এক সাংগঠনিক কর্মসূচি নিয়ে দলীয় কর্মীদের সঙ্গে মাঠে নেমে পড়েছেন৷

Releated Posts

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top