News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ফের মহাকরণ অভিযান করল চাকরীচ্যুত ১০৩২৩ শিক্ষক শিক্ষিকারা
Image

ফের মহাকরণ অভিযান করল চাকরীচ্যুত ১০৩২৩ শিক্ষক শিক্ষিকারা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ জানুয়ারী৷৷ মহাকরণ অভিযানের ডাক দেয় ১০৩২৩-র সমস্ত সংগঠন গুলি৷ পরিবারের সদস্যদের নিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে এই কর্মসূচীতে সামিল হন ১০৩২৩-র বিভিন্ন সংগঠনগুলি৷ মঙ্গলবার রবীন্দ্রভবনের সামনে থেকে শুরু হয় মহাকরণের উদ্দেশ্যে মিছিল৷  
মুখ্যমন্ত্রী তাদের আইনজ্ঞদের সঙ্গে প্রথম দফার বৈঠকে মিলিত হন৷ এরপর মুখ্যমন্ত্রী দ্বিতীয় পর্বের বৈঠক করার প্রস্তাব দেন৷ দীর্ঘদিন হয়ে গেল মুখ্যমন্ত্রীর অবস্থান এখনো স্পষ্ট নয়৷ এই অবস্থায় রাজ্যের ১০৩২৩ এর সমস্ত শিক্ষক শিক্ষিকারা গত ২৬ শে ডিসেম্বর একসঙ্গে বসে সিদ্ধান্ত গ্রহণ  করেন  ৩ জানুয়ারি সকাল ১১ টায় রবীন্দ্র ভবনের সামনে জমায়েত হবেন৷ এরপর মহাকরনের উদ্দেশ্যে অভিযান সংঘটিত করবে ১০৩২৩ এর সমস্ত সংগঠনগুলি৷  সমস্ত সংগঠনের সদস্য, নেতৃত্বরা এই মিছিলে অংশ নেন৷ পূর্ব নির্ধারিত সুচী অনুযায়ী এদিন রবীন্দ্র ভবনের সামনে থেকে শুরু হয় মহাকরণ অভিযান৷ এর আগে রবীন্দ্রভবনের সামনে প্রয়াত মন্ত্রী এন সি দেববর্মার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান নেতৃত্বরা৷ পরিবারের বয়জ্যেষ্ঠ এবং নবীন নাগরিকদের সামনে রেখে এদিন অভিযানের সূচনা করেন তারা৷ মিছিলটি রবীন্দ্রভবন থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মহাকরণের উদ্দেশ্যে যাত্রা করে৷ এদিনের মহাকরণ অভিযান থেকে পরিবারের সদস্যরা চাকুরী ফিরিয়ে দেওয়ার আকুল আর্তি জানায় রাজ্য সরকারের উদ্দেশ্যে৷ ইতিমধ্যেই বহু শিক্ষক শিক্ষিকা প্রয়াত হয়েছেন৷ প্রতিটি পরিবার গভীর উৎকন্ঠায় দিন কাটাচ্ছে৷ অভাব অনটন তাদের নিত্য দিনের সঙ্গী৷ এই অবস্থায় চাকুরী ফিরিয়ে দিলে তাদের জীবন আর সচল হত বলে জানান পরিবার গুলির  বয়জ্যেষ্ঠরা৷

Releated Posts

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top