News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বড়জলায় কংগ্রেসের কর্মী সম্মেলন অনুষ্ঠিত
Image

বড়জলায় কংগ্রেসের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ জানুয়ারী৷৷ মঙ্গলবার বড়জলা কংগ্রেস ভবনের সামনে জেলা ব্লক কংগ্রেসের উদ্যোগে এক প্রকাশ্য কর্মী সম্মেলন ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়৷ এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা, কংগ্রেসের সাধারণ সম্পাদিকা তথা ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত জরিতা লাইটফলং সহ অন্যান্য নেতৃত্ব৷ বড়জলা ব্লক কংগ্রেসের অন্তর্গত বিভিন্ন  বুথের সভাপতি ও শাখা সংগঠন গুলির নেতৃত্বরা এই কর্মী সম্মেলনে অংশ নেন৷ আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক বিষয় নিয়ে এদিনের সভায় আলোচনা করা হয়৷ বড়জলা বিধানসভা আসনটি কংগ্রেসের ঘাঁটি ছিল৷ এই ঘাঁটি পুনরুদ্ধারের জন্য এই সাংগঠনিক বৈঠক বলে জানান পিসিসি সভাপতি বীরজিৎ  সিনহা৷

Releated Posts

নিট প্রশ্নপত্র ফাঁসের নিরপেক্ষ তদন্ত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ১৫ জুন যুব কংগ্রেসের বিক্ষোভ

আগরতলা, ১১ জুন: নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় নিরপেক্ষ তদন্ত এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আগামী…

ByByReshmi Debnath Jun 12, 2026

অনুপ্রবেশ ও মানব পাচারের অভিযোগে চাঞ্চল্য, অভিযুক্তের গ্রেপ্তারের দাবিতে সরব লক্ষীনগরবাসী

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ১১ জুন: ত্রিপুরায় অনুপ্রবেশ এবং মানব পাচার নিয়ে উদ্বেগের মধ্যেই উত্তর ত্রিপুরা জেলার চুরাইবাড়ি থানাধীন…

ByByReshmi Debnath Jun 12, 2026

গোয়েন্দা বিভাগের বড় সাফল্য,  ৯৭৯ কেজি শুকনো গাঁজা উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুন: রাজ্য গোয়েন্দা শাখার খবরের ভিত্তিতে গাঁজা বিরোধী অভিযানে ব্যাপক সাফল্য পেল  যাত্রাপুর থানা।…

ByByReshmi Debnath Jun 11, 2026

বৃষ্টির মধ্যেও ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই বসতবাড়ি

আগরতলা, ১১ জুন: প্রবল বৃষ্টির মধ্যেও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হাঁপানিয়া কোল্ড স্টোর এলাকা সংলগ্ন কার্তিক মুন্ডার…

ByByReshmi Debnath Jun 11, 2026
Scroll to Top