News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সংবাদ মাধ্যমের কর্মীদের নিয়ে নির্বাচন কমিশনের কর্মশালা অনুষ্ঠিত
Image

সংবাদ মাধ্যমের কর্মীদের নিয়ে নির্বাচন কমিশনের কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ জানুয়ারী৷৷ আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৩- কে সামনে রেখে মঙ্গলবার প্রজ্ঞা ভবনে রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয়ের  উদ্যোগে এক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়৷ মূলত বৈদ্যুতিন ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের নিয়ে এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়৷ এই কর্মশালায় উপস্থিত ছিলেন অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক ঊষা জেন মগ, এস বন্দ্যোপাধ্যায়, তথ্য ও সংসৃকতি দপ্তরের অতিরিক্ত অধিকর্তা দেবাশীষ নাথ৷  অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক উসাজেন মগ জানান নির্বাচন গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ৷ এক্ষেত্রে সংবাদ মাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে৷ গণতন্ত্রকে মজবুত করতে গেলে সকলের অবগত থাকা প্রয়োজন কি রয়েছে তাতে৷  নির্বাচনী কাজে যারা যুক্ত তাদের ধারাবাহিকভাবে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে৷ এদিনের প্রশিক্ষণে ইভিএম এবং ভিভি প্যাট এর কাজগুলি হাতে কলমে অবগত করা হয় সাংবাদিকদের৷

Releated Posts

নিট প্রশ্নপত্র ফাঁসের নিরপেক্ষ তদন্ত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ১৫ জুন যুব কংগ্রেসের বিক্ষোভ

আগরতলা, ১১ জুন: নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় নিরপেক্ষ তদন্ত এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আগামী…

ByByReshmi Debnath Jun 12, 2026

অনুপ্রবেশ ও মানব পাচারের অভিযোগে চাঞ্চল্য, অভিযুক্তের গ্রেপ্তারের দাবিতে সরব লক্ষীনগরবাসী

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ১১ জুন: ত্রিপুরায় অনুপ্রবেশ এবং মানব পাচার নিয়ে উদ্বেগের মধ্যেই উত্তর ত্রিপুরা জেলার চুরাইবাড়ি থানাধীন…

ByByReshmi Debnath Jun 12, 2026

গোয়েন্দা বিভাগের বড় সাফল্য,  ৯৭৯ কেজি শুকনো গাঁজা উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুন: রাজ্য গোয়েন্দা শাখার খবরের ভিত্তিতে গাঁজা বিরোধী অভিযানে ব্যাপক সাফল্য পেল  যাত্রাপুর থানা।…

ByByReshmi Debnath Jun 11, 2026

বৃষ্টির মধ্যেও ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই বসতবাড়ি

আগরতলা, ১১ জুন: প্রবল বৃষ্টির মধ্যেও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হাঁপানিয়া কোল্ড স্টোর এলাকা সংলগ্ন কার্তিক মুন্ডার…

ByByReshmi Debnath Jun 11, 2026
Scroll to Top