News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কাঞ্চনমালায় নতুন ভোটারদের সংবর্ধনা দিল বিজেপির যুব মোর্চা
Image

কাঞ্চনমালায় নতুন ভোটারদের সংবর্ধনা দিল বিজেপির যুব মোর্চা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ জানুয়ারী৷৷ শাসক দল বিজেপির  যুব সংগঠন যুব মোর্চার উদ্যোগে মঙ্গলবার গোলাকাটি বিধানসভা কেন্দ্রের কাঞ্চনমালা কমিউনিটি হলে নতুন ভোটারদের সংবর্ধনা প্রদান করা হয়৷  মঙ্গলবার গোলাঘাটি বিধানসভার যুব মোর্চার উদ্যোগে কাঞ্চনমালা কমিউনিটি হলে নতুন ভোটারদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোলাঘাটি বিধানসভার বিধায়ক বীরেন্দ্র কিশোর দেববর্মা, সিপাহীজলা জেলার উত্তরাংশের যুব মোর্চার সভাপতি দীপ্তনু দাস, মন্ডল সভাপতি রামকৃষ্ণ সাহা, মন্ডলের যুব মোচর্োর সভাপতি হরিশংকর ভৌমিক সহ জেলা এবং মন্ডল স্তরের যুব মোর্চার কর্মী সমর্থকরা৷ এই সংবর্ধনা অনুষ্ঠানে ১৮ বছর পূর্ণ হওয়া নতুন ভোটারদের হাতে ফুল এবং মিষ্টি তুলে দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করেন অনুষ্ঠানে উপস্থিত যুব মোর্চার নেতারা৷ স্বাগত ভাষণ রাখতে গিয়ে বিধায়ক সহ জেলার যুব মোর্চার সভাপতি দীপ্তনু দাস বিরোধী রাজনৈতিক দলগুলির বিরুদ্ধে তীব্র সমালোচনা করে জানিয়েছেন বিরোধীদের কাজ হল বর্তমান সরকারের উন্নয়নের গতিকে রুখার চেষ্টা করা বিরোধীরা কোনদিনও বর্তমান সরকারের উন্নয়নকে ভালো চোখে দেখতে পারছে না৷ তারা আরো জানিয়েছেন রাজ্যের মানুষ বিরোধীদের চক্রান্ত অবশ্যই বুঝে গিয়েছে যার ফলে আগামী ২০২৩ বিধানসভা নির্বাচনে সবাই আবার বিজেপিকেই ক্ষমতায় দেখতে চাইছে৷

Releated Posts

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top