News Flash

  • Home
  • প্রধান খবর
  • নিরাপত্তার দাবীতে হাসপাতালের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ আশাকর্মীদের
Image

নিরাপত্তার দাবীতে হাসপাতালের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ আশাকর্মীদের

মগরাহাট, ৩জানুয়ারি (হি. স.) আবাস যোজনার ঘরের দুর্নীতি নিয়ে বানেশ্বরপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে তালা মেরে বিক্ষোভ দেখাতে থাকে আশা কর্মীরা। নিরাপত্তার দাবীতে মঙ্গলবার দুপুরে বানেশ্বরপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান একদল আশাকর্মী। তাঁদেরকে নানা ভাবে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। লাগাতার হুমকির প্রতিবাদ জানিয়ে নিজেদের ও পরিবারের নিরাপত্তার দাবীতে বিক্ষোভ দেখাতে শুরু করেন আশাকর্মীরা।

রাজ্যে আবাস যোজনা নিয়ে একাধিক দুর্নীতি হয়েছে গ্রাম পঞ্চায়েতগুলোতে। আবাস যোজনার তালিকা অনুযায়ী প্রাথমিক ভাবে সরকারি নির্দেশে সার্ভের কাজ করতে গিয়েছিলেন আশা ও অঙ্গনওয়ারী কর্মীরা। আর সেই কারণে এই তালিকা থেকে নাম বাদ গেলেই সেই রোষ এসে পড়ছে এই আশা ও অঙ্গনওয়ারী কর্মীদের উপর। প্রাণনাশের হুমকি থেকে আশা কর্মীদের। বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনাও ঘটছে। আর সেই কারণেই এদিন বানেশ্বরপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে তালা মেরে বিক্ষোভ দেখাতে থাকেঞ আশা কর্মীরা। মূলত তাদের দাবি এই কাজ তারা করতে পারবেনা। কারণ এতে প্রাণনাশের হুমকি আসছে বারে বারে। নিরাপত্তার দাবিতে শতাধিক আশা কর্মী বানেশ্বরপুর হাসপাতালে তালা মেরে বিক্ষোভ দেখাতে থাকেন।

Releated Posts

এলএনজি-এলপিজির গুরুত্বপূর্ণ উৎস হিসেবে সংযুক্ত আরব আমিরশাহিকে দেখছে ভারত: পীযূষ গয়াল

মুম্বই, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): জ্বালানি নিরাপত্তা আরও শক্তিশালী করতে সংযুক্ত আরব আমিরশাহি (ইউএই) থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি)…

ByByNews Desk Sep 28, 2026

নাড্ডার নিশানায় কংগ্রেস-ইন্ডিয়া জোট, এসআইআর বিতর্কে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ

নয়াদিল্লি, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন নিয়ে চলা রাজনৈতিক বিতর্কের মধ্যেই কংগ্রেস ও ইন্ডিয়া জোটকে…

ByByNews Desk Sep 28, 2026

এলপিইউ হিংসা নিয়ে আপের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ বিজেপির, অমিত শাহের সভা বানচালের চেষ্টার দাবি

নয়াদিল্লি, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জানের লুধিয়ানার লভলি প্রফেশনাল ইউনিভার্সিটি (এলপিইউ)-তে সাম্প্রতিক হিংসার ঘটনাকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে অভিযোগ করলেন…

ByByNews Desk Sep 28, 2026

কঠিন পরিস্থিতিতে শান্ত থাকার বার্তা রাহুল গান্ধীর, সামনে ইসিআই ও এসআইআর বিতর্ক

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): কঠিন পরিস্থিতির মোকাবিলায় শান্ত থাকার বার্তা দিয়ে রবিবার সামাজিক মাধ্যমে একটি দার্শনিক মন্তব্য করলেন…

ByByNews Desk Sep 27, 2026
Scroll to Top